1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক

জগন্নাথপুরে লকডাউনের মধ্যে গরুর হাট, অত:পর…

  • Update Time : সোমবার, ৫ এপ্রিল, ২০২১
  • ৪৩৯ Time View

বিশেষ প্রতিনিধি::

জগন্নাথপুরের রানীগঞ্জ বাজারে পশুর হাটে দেদারছে চলছিল গরু বেচাকেনা। হাটে ছিল প্রচন্ড জনসমাগম। সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত চলছিল হাট। তবে পুলিশ খবর পেয়ে বন্ধ করে দিয়েছে হাটটি।

পুলিশ ও এলাকাবাসি জানান, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারি ঘোষণা অনুয়ায়ি আজ সোমবার থেকে একসপ্তাহের লকডাউন শুরু হয়। এরমধ্যেই সকল প্রকার জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে। সরকারি এই নিদের্শনা অমান্য করে সোমবার রানীগঞ্জ বাজারে গরুর হাট বসে।
স্থানীয়রা জানান, উপজেলার রানীগঞ্জ বাজারে যুগযুগ ধরে প্রতি সপ্তাহে সোম ও বৃহস্পতিবার বৃহৎ গরুর হাট বসে। সেই অনুয়ায়ি সোমবারও সকাল থেকে গরুর হাট বসে বাজারে। এই হাটে জগন্নাথপুর ও পাশ্ববর্তী নবীগঞ্জসহ বিভিন্নস্থান থেকে বিক্রেতারা গরু নিয়ে হাটে আসেন। বিক্রেতাদের পাশাপাশি গরুর হাটে জনসাধারণের জমাগম ঘটে।এ হাটে তার ব্যতিক্রম ছিল না। অন্যহাটের মতো জমে ওঠছিল বাজার। অধিকাংশ মানুষ মাস্ক ব্যবহার না করেই হাটে অবাধে চলাফেরা করছিলেন। উপেক্ষিত ছিল স্বাস্থ্যবিধি।
রানীগঞ্জ বাজারের পশুর হাটের ইজারাদার চাঁন মিয়া বলেন, হাটে সামান্য গরু এসেছিল। পরে দুপুর দেড়টার দিকে আমরা হাট বন্ধ করে দিয়েছি।

জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) মির্জা শাখাওয়াত বলেন, আমরা খবর পেয়ে বাজারে গিয়ে গরু হাট বন্ধ করে দিয়েছি।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান বলেন, সরকারি নিদের্শনা অমান্য করা হলে আইনানুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com