স্টাফ রিপোর্টার::
বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির ৮৩ জন্মদিনে জগন্নাথপুর উপজেলা যুবলীগের উদ্যোগে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বিকেলে দলীয় কার্যালয়ে উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জুবেদ খানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, উপজেলা যুবলীগের সহসভাপতি এম ফজলুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন মুন্না, বকুল গোপ, অর্থ সম্পাদক মহি উদ্দিন, মাহবুব, উপজেলা যুবলীগ নেতা জাহাঙ্গীর খান, পৌর যুবলীগ নেতা আকমল হোসেন ভুঁইয়া, মল্লিক মনসুর, মিরপুর ইউনিয়ন যুবলীগের আহবায়ক আব্দুল আহাদ দুলন, যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আফরোজ আলী, কলকলিয়া ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক কামরুল বক্স, কামাল হোসেন লিলু, শিপন আহমদ, পাইলগাঁও ইউনিয়ন যুবলীগ নেতা রাসেল তালুকদার, পৌর যুবলীগ নেতা সাফরোজ ইসলাম রুনু, কাওসার আহমদ, জিন্নাহ আহমেদ, লুৎফুর রহমান, সুমন মিয়া প্রমুখ। পরে মোনাজাত পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের মুয়াজ্জিন ইকরামুল হোসেন।
Leave a Reply