স্টাফ রিপোর্টার::
রোনাভাইরাস পরিস্থিতিতে দুস্থদের মধ্যে চাল বিতরণে কোনোধরনের অনিয়মে নিজেদের জড়িত করবেন না বলে অঙ্গীকার করেছেন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার খাদ্যবান্ধব কর্মসূচিতে নিয়োজিত ডিলাররা।
আজ রোববার দুপুরে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুল আলম মাসুম পরিষদ প্রাঙ্গণে ডিলারদের এই অঙ্গীকার করান। এছাড়া করোনার সংক্রমণ এড়াতে প্রত্যেককে এক কেজি করে ব্লিচিং পাউডার দেয়া হয়েছে। এ সময় কর্মসুচী সুষ্ঠুভাবে করতে ৫টি শর্ত মেনে কাজ করার জন্য নির্দেশ দেয়া হয়েছে।
‘ইউএনও জগন্নাথপুর’ অফিসিয়াল ফেসবুক পেজে এসব তথ্য আপলোড করা হয়েছে।
ফেসবুকে লেখা হয়, জগন্নাথপুরে অনিয়মে অভিযুক্ত বাদে খাদ্যবান্ধব কর্মসূচি সকল ডিলারদের হাতে এক কেজি করে ব্লিচিং পাউডার তুলে দেওয়া হয়। এ সময় তারা কোনোধরনের অনিয়ম করবেন না, স্বাস্থ্যকর ও নিরাপদ উপায়ে চাল বিতরণের জন্য সরকারি নিয়ম মেনে কাজ করবেন বলে অঙ্গীকার করেছেন। এছাড়া ৫টি শর্তে মেনে কাজ করার নির্দেশ দেয়া হয়।
উপজেলার আশারকানি ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার আবু ইসরাইল জানান, সামাজিক দূরত্ব বজায় রেখে জীবাণুমুক্ত পরিবেশে চাল বিতরনের জন্য বলা হয়েছে। চাল বিতরনে অনিয়ম করিনি কখনও, করবও না।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুল আলম মাসুম বলেন, জগন্নাথপুরের ১৬ জন ডিলারদের মধ্যে ১৫ জন ডিলারকে সুষ্ঠুভাবে চাল বিতরণের জন্য নির্দেশ নিয়েছি। তাঁরাও অঙ্গীকার করেছেন কোনো অনিয়ম করবেন না।
প্রসঙ্গত, খাদ্যবান্ধব কর্মসূচির চাল কলেজবাজারে বিক্রি করার অভিযোগে উপজেলার স্বাধীনবাজারের ডিলার রবিন দেবকে গ্রেপ্তার করা হয়।
Leave a Reply