1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া 

জগন্নাথপুরে সামাদ আজাদের নাতি সিদ্দেকুর রহমান গ্রেফতার

  • Update Time : রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৭
  • ৩০০ Time View

স্টাফ রিপোর্টার ::
জগন্নাথপুর উপজেলা হাওর উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক ও উপজেলা স্বেচ্ছা সেবক লীগ নেতা ব্যবসায়ী সিদ্দেকুর রহমানকে পুলিশ গ্রেফতার করেছে। রোববার বিকেলে পৌরশহরের ইকড়ছই মাদ্রাসা পয়েন্টস্থ তার ব্যবস্থা প্রতিষ্টান থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।

সিদ্দেকুর রহমান সাবেক পররাষ্টমন্ত্রী প্রয়াত জাতীয় নেতা আব্দুস সামাদ আজাদের নাতি। তিনি উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের ভুরাখালি গ্রামের বাসিন্দা। সিদ্দেকুর রহমানের পরিবারের লোকজনের দাবী ষড়যন্ত্রমুলকভাবে তাকে গ্রেফতার করা হয়েছে। এটা রাজনৈতিক হয়রানি বলে সিদ্দেকুর রহমানের বড় ভাই শহিদুর রহমান জানিয়েছেন। তবে পুলিশ জানিয়েছে সিদ্দেকুর রহমান নিয়মিত মামলার আসামী।

জগন্নাথপুর থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানান, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মারামারি ও হামলার ঘটনায় থানায় ভুরাখালি গ্রামের রেজা মিয়া বাদী হয়ে মামলা দায়ের করেছেন। যার প্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।
এদিকে স্বেচ্ছা সেবকলীগ নেতার গ্রেফতারের ঘটনায় নিন্দা জানিয়েছেন জগন্নাথপুর পৌরসভার মেয়র আব্দুল মনাফ, কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাসিম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সুত্রধর বীরেন্দ্র, উপজেলা স্বেচ্ছা সেবকলীগের সাবেক আহবায়ক হাবিবুর রহমান হাবিব, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক ছালিক আহমদ প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com