1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:২৮ অপরাহ্ন

জগন্নাথপুরে স্কুল ছাত্রীকে ধর্ষন করে ভিডিও প্রকাশের ঘটনায় মসজিদের ইমাম গ্রেফতার-এলাকায় তোলপাড়

  • Update Time : মঙ্গলবার, ৩১ মে, ২০১৬
  • ৫৭২ Time View

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে নবম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে ধর্ষন ও ধর্ষনের ভিডিও প্রচার করার ঘটনায় এলাকায় তোলপাড় চলছে। ঘটনার অভিযোগে মেয়েটির বাবা বাদী হয়ে জগন্নাথপুর থানায় নারী শিশু নির্যাতন ও তথ্য যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা দায়ের করেছেন। পুলিশ ধর্ষনের ঘটনায় সহযোগীতা করার অপরাধে সোমবার মধ্যরাতে মসজিদের ইমাম আমিনুর রহমান(৩০) কে গ্রেফতার করেছে।
মামলার বিবরণ দিয়ে জগন্নাথপুর থানা পুলিশ জানায়, জগন্নাথপুর পৌর এলাকার হবিবপুর মাঝপাড়া গ্রামের মানিক মিয়ার ছেলে আফজল হোসেনের সাথে আব্দুস ছোবহান উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর এক ছাত্রীর প্রেমের সর্ম্পক ছিল। বিয়ের প্রলোভন দেখিয়ে গত ২ মে আফজল মেয়েটিকে তার বাড়ির নিকটে জগন্নাথপুর পৌরসভার মেয়র আব্দুল মনাফের পাঞ্জেগানা মসজিদের ইমামের কক্ষে নিয়ে যায়। সেখানে মেয়েটিকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষন করে যার ভিডিওচিত্র মুঠোফোনে ধারন করে। পরে ওই ভিডিওচিত্র বন্ধু লেচু মিয়ার মুঠোফোনে ছেড়ে দেয়। লেচু মিয়ার মেয়েটির মাকে বিষয়টি জানায়। বিষয়টি জানাজানি হলে মেয়েটি ঘটনাটি পরিবারকে জানায়। পরে পরিবারের লোকজন সোমবার জগন্নাথপুর থানায় এঘটনায় মামলা দায়ের করেন। মামলা রের্কডের পর সোমবার মধ্যরাতেই মসজিদের ইমাম আমিনুর রহমান(৩০) কে থানা পুলিশ গ্রেফতার করে। মঙ্গলবার আদালতে ধর্ষিতার জবানবন্দি রের্কড ও গ্রেফতারকৃত ইমাম আমিনুর রহমানের স্বীকারোক্তিমুলক জবানবন্দি রের্কড করা হয়। বুধবার ডাক্তারি পরীক্ষা শেষে মেয়েটিকে পরিবারের জীন্মায় দেয়া হবে বলে জানান জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তদন্ত খান মোহাম্মদ মাইনুল জাকির। তিনি জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানান, ঘটনায় মুল নায়ক আফজলহোসেন(২৫) ও সহযোগী লেচু মিয়া কে গ্রেফতারের জোর চেষ্ঠা চলছে। এদিকে নবমশ্রেণীর স্কুল ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষনকরে ভিডিওচিত্র প্রকাশ করার ঘটনায় সর্বত্র নিন্দার ঝড় বইছে। এলাকাবাসী অভিলম্বে ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানিয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com