1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন

জগন্নাথপুরে স্কুল ব্যাগ ও টিফিন খাদ্য বিতরণ

  • Update Time : মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
  • ২৫৬ Time View

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জের জগন্নাথপুরে পূর্ব আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, টিফিন খাদ্য বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে লহরী আল মোক্তার ফাউন্ডেশন ইউকের অর্থায়নে এ আয়োজন করা হয়।

ফাউন্ডেশনের সভাপতি আল মোক্তারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজেদুল ইসলাম।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল আহাদ দোলনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মধুসূদন ধর, প্রেস ক্লাব সভাপতি শংকর রায়, সিলেট জেলা মানবাধিকার ফাউন্ডেশন ট্রাস্ট অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক আবু তাহের, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর হারুন রশীদ চৌধুরী, দৈনিক ইত্তেফাক উপজেলা প্রতিনিধি আব্দুল হাই, দৈনিক কালের কণ্ঠ উপজেলা প্রতিনিধি আলী আহমদ, দৈনিক আজকের পত্রিকা উপজেলা প্রতিনিধি জুয়েল আহমদ, আল মোক্তার ফাউন্ডেশন ইউকের ভাইস চেয়ারম্যান সৈয়দ রব্বানী।

পরে বিদ্যালয়ের কোমলমতি শতাধিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও টিফিন খাদ্য এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ টি বিদ্যুতিক পাখা বিতরণ করা হয়।#

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com