1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম:
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক

জগন্নাথপুরে হত্যা মামলার আসামি গ্রেফতার

  • Update Time : মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০২১
  • ৯৩৯ Time View

স্টাফ রিপোর্টাার::

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের মাজারুল ইসলাম (২৪) হত্যা মামলার এক আসামি কে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান র‌্যাব-৯ এর একটি দল গত সোমবার (১১ জানুয়ারি) রাতে সিলেট শহরের মেজরটিলা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম চৈইল মিয়া (৬৫) তিনি হত্যা মামলার দ্বিতীয় আসামি। র‌্যাব-৯ এর একটি দল গ্রেপ্তার করে জগন্নাথপুর থানায় হস্তান্তর করলে পুলিশ তাকে আজ মঙ্গলবার সুনামগঞ্জ জেল হাজতে পাঠিয়েছে।

জগন্নাথপুর থানা পুলিশ জানায়, মোহাম্মদপুর গ্রামের চৈইল মিয়া ও একই গ্রামের হবিবুর রহমানের পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল।

যার জের ধরে গত বছরের সেপ্টেম্বর মাসে এক সংঘর্ষে মাজারুল ইসলাম (২৪) মারা যান। ১৪ সেপ্টেম্বর তার বাবা ফয়জুল ইসলাম বাদী হয়ে জগন্নাথপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।

জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, গ্রেপ্তারকৃত আসামি কে জেল হাজতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com