স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরের হাওরাঞ্চলে শিক্ষার মানোন্নয়নের লক্ষে বিশটি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে উপকরণ বিতরণী সভা আজ বুধবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুল আলম মাসুমের সভাপতিত্বে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মোখলেছুর রহমান রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম রানা, শিক্ষক সাইফুল ইসলাম রিপন প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুল আলম মাসুম জানান, হাওরপাড়ে শিক্ষার মানোন্নয়নে এলজিএসপি প্রকল্পের অর্থায়নে ‘বঙ্গবন্ধু কর্ণার ও মুক্তিযুদ্ধ পাঠাগার’ স্থাপনের জন্য বিশটি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে বইসহ নানা শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
Leave a Reply