1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন

জগন্নাথপুরে হাওর বাচাঁও সুনামগঞ্জ বাচাঁও আন্দোলন কমিটির সভায় -যথা সময়ে বেড়িবাঁধ নির্মাণ কাজ শেষ করার আহবান

  • Update Time : বুধবার, ২০ ডিসেম্বর, ২০১৭
  • ২৫৩ Time View

স্টাফ রিপোর্টার :: হাওর বাচাঁও সুনামগঞ্জ বাচাঁও আন্দোলন’র জগন্নাথপুর উপজেলা শাখার উদোগে বুধবার দুপুর জগন্নাথপুরের সর্বপ্রথম অনলাইন পত্রিকা জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম’র প্রধান কার্যালয়ে কার্যকরী পরিষদের প্রথমসভা অনুষ্ঠিত হয়েছে। হাওর বাচাঁও সুনামগঞ্জ বাচাঁও আন্দোলনের উপজেলা শাখার আহবায়ক সাবেক ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব সাংবাদিক অমিত দেব’র পরিচালনায় এতে বক্তব্য রাখেন কার্যকরী পরিষদের সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান সাজ্জাদুর রহমান, সাবেক পৌর সাবেক কাউন্সিলর লুৎফুর রহমান, যুগ্ম আহবায়ক মুক্তিযোদ্ধা নির্মল দাস, সদস্য মুক্তিযোদ্ধা আব্দুল হক, সাবেক পৌর কাউন্সিলর কামাল উদ্দিন, ফিরোজ আলী, সাংবাদিক আলী আহমদ, শিক্ষক সাই্ফুল ইসলাম রিপন, নজরুল ইসলাম, সালেহ আহমদ, সাফরোজ ইসলাম মুন্না, গুনেন্দ্র দাস। এ সময় মির্জা আবু তাহের মোহন, মাসুম আহমদ, ফজলুর রহমান, শামীম আহমদ, জীবন গোপ, বকুল গোপ, রাজীব চৌধুরী বাবু, ছায়াদ মিয়া, জগন্নাথপুর টুয়েন্টিফোর’র সিনিয়র স্টাফ রিপোর্টাও গোবিন্দ দেব, আজহারুল হক ভুঁইয়া উপস্থিত ছিলেন ।
সভায় যথা সময়ের মধ্যে হাওরের বেড়িবাঁধ নির্মান শেষ করার জন্য আহবান জানানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com