1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী ফ্যাসিস্টদের মতো বিএনপি একদলীয় শাসনব্যবস্থা চালুর চেষ্টা করছে: জামায়াত আমির দেশের ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ/ ট্রাম্প কোন চাপে বাধ্য হয়ে ইরানের সঙ্গে চুক্তি করলেন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো প্রতিবেশীর হক আদায়ে সামাজিক দায়িত্ববোধ কাম্য ফেয়ার ফেইস জগন্নাথপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী

জগন্নাথপুরে হাওর রক্ষা বেড়িবাধঁ ভেঙ্গে গেছে ১৫ হাজার হেক্টর বোরো ফসল পানিতে তলিয়ে যাওয়া আশংকা

  • Update Time : রবিবার, ২৬ এপ্রিল, ২০১৫
  • ৭৪২ Time View

স্টাফ রির্পোটার :: সুনামগঞ্জের জগন্নাথপুরের মইয়ার হাওরের বড্ডর বেড়িবাধঁ ভেঙ্গে হাওরে পানি প্রবেশ করছে। ফলে ১৫ হাজার হেষ্টর বোরো ফসল ঝুকির মুখে পড়েছে। ধারনা করা হচ্ছে রাতের আধারে দূর্বত্তরা বাধঁটি কেটে দিয়েছে।
স্থানীয় কৃষকরা জানান, গত কয়েকদিনের অব্যাহত বৃষ্টির উপজেলার নদনদীতে পানি বাড়ছে। রোববার ভোর রাত থেকে মইয়ার হাওরের পানি উন্নয়ন বোর্ডের প্রকল্প বড্ডর বেড়িবাধ ভেঙ্গে হাওরে পানি প্রবেশ করেছে। এ বাধঁ ভেঙ্গে যাওয়ায় উপজেলার প্রধান নলুয়ার হাওরে পানি প্রবেশ করার আশংকা দেখা দিয়েছে। কৃষকার জানিয়েছেন এখনও হাওরের ৬০ ভাগ ধান কাটাঁ বাকী রয়েছে। বাঁধ ভেঙ্গে যাওয়ায় দুই হাওরের ১৫ হাজার হেক্টর বোরো সফল পানিতে তলিয়ে যেতে পারে। খবর পেয়ে ঘটনাস্থল পরির্দশন করেছেন জগন্নাথপুরের ইউএনও মোহাম্মদ হুমায়ুন কবীর ও কৃষি কর্মকর্তা আসাদ্দুজ্জামান।
উপজেলা কৃষি কর্মকর্তা আসাদ্দুজামান জানান, এ বছর নলুয়া ও মইয়ার হাওরসহ প্রায় ২৫ হাজার হেক্টর বোরো ফসলের চাষাবাদ করা হয়। ইতিমধ্যে ৬০ ভাগ ধান কাটাঁ সম্পন্ন হয়ে গেছে। ভেঙ্গে যাওয়া বেড়িবাধে সংস্কারের চেষ্টা চলছে।
জগন্নাথপুরের ইউএনও মোহাম্মদ হুমায়ুন কবীর জানান, ঘটনাস্থল এসে বাধঁ পরির্দশন করে ধারনা করছি দূর্বত্তরা শনিবার রাতের আধারে বেড়িবাধঁটি কেটে দিয়েছে। বাধঁ সংস্কারের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com