1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

জগন্নাথপুরে ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

  • Update Time : মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০২১
  • ১১৫৫ Time View

স্টাফ রিপোর্টার
জগন্নাথপুর উপজেলার ভবের বাজারে অভিযান পরিচালনা করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়। সোমবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত অভিযানে ৬টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।
মূল্য তালিকা না থাকা, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি করায় ইনসাফ ভেরাইটিজ স্টোর কে ৫ হাজার টাকা, শাহজালাল ভেরাইটিজ স্টোর কে ৬ হাজার টাকা, মা ভেরাইটিজ স্টোর কে ৩ হাজার টাকা, হুমাইরা ভেরাইটিজ স্টোর কে ৩ হাজার টাকা, আল মদিনা ফার্মেসীকে ৩ হাজার টাকা এবং দ্রব্য মূল্য বেশী রাখার দায়ে রুবেল ভেরাইটিজ স্টোর কে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শফিকুল ইসলাম। এ সময় অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানের পাশাপাশি পিঁয়াজ, আলু, তেল এবং চালের বাজার তদারকি করা হয়। অভিযানকালে ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা টাঙানো, ন্যায্য মূল্যে পণ্য বিক্রয় করা, ক্রয় ভাউচার সংরক্ষণ করা এবং সামাজিক দূরত্ব বজায় রেখে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com