1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২০ জুন ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী ফ্যাসিস্টদের মতো বিএনপি একদলীয় শাসনব্যবস্থা চালুর চেষ্টা করছে: জামায়াত আমির দেশের ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ/ ট্রাম্প কোন চাপে বাধ্য হয়ে ইরানের সঙ্গে চুক্তি করলেন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো প্রতিবেশীর হক আদায়ে সামাজিক দায়িত্ববোধ কাম্য ফেয়ার ফেইস জগন্নাথপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী

জগন্নাথপুর উপজেলা যুবলীগের সন্মেলনকে কেন্দ্র করে সাংগঠনিক তৎপরতা থাকলেও নেই কোন উচ্ছ্বাস

  • Update Time : সোমবার, ১১ মে, ২০১৫
  • ৬৮৫ Time View

স্টাফ রিপোর্টার:: আগামী ১৬ মে জগন্নাথপুর উপজেলা যুবলীগের সন্মেলন কে সামনে রেখে যুবলীগের নেতাকর্মীদের মধ্যে সাংগঠনিক তৎপরতা দেখা গেলেও নেই কোন উচ্ছ্বাস। সন্মেলনের আর মাত্র ৫ দিন বাকী থাকলেও এখন পর্যন্ত নেই কোন পোষ্টার, বিলবোর্ড চোখে পড়ছে না । সন্মেলন হবে কী হবে না এনিয়ে দেখা দিয়েছে নানা সংশয়। কারণ গত ২৬ এপ্রিল উপজেলা ছাত্রলীগের সন্মেলন হওয়ার কথা থাকলেও সব প্রস্তুতি গ্রহনের শেষ দিকে এসে জেলা আওয়ামীলীগের নানা বিরোধের কারণে সন্মেলন স্থগিত হয়ে যায়। একইভাবে ২০ এপ্রিল উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের সন্মেলন হওয়ায় কথা থাকলেও সন্মেলন পিছিয়ে যায়। এঅবস্থায় আগামী ১৬ মে উপজেলা যুবলীগের সন্মেলনের নতুন দিনক্ষন ঠিক করা হয়। সন্মেলনের প্রস্তুতি হিসেবে উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটি সন্মেলনকে সামনে রেখে প্রতিদিন বিভিন্ন ইউনিয়নে সাংগঠনিক সফর চালিয়ে যাচ্ছেন। এরপরও সন্মেলনের দিনক্ষন ঘনিয়ে আসার সাথে সাথে উপজেলা সদরে সন্মেলন সফল করতে কোন ধরনের প্রচারনা পোষ্টার বিলবোর্ড ব্যনার ফেস্টুন না থাকায় সন্মেলনে প্রাণের উচ্ছ্বাস পাওয়া যাচ্ছে না বলে দলীয় নেতাকর্মীরা মনে করছেন। অনেকেই সংশয় প্রকাশ করছেন জেলা আওয়ামীলীগের বিরোধ নিয়ে আবারও কোন কারণে সন্মেলন পিছিয়ে যায় কীনা। কারণ এখন পর্যন্ত আসন্ন সন্মেলনে পদ পদবী প্রার্থীদের পক্ষ থেকে কিংবা তাদের সমর্থনে কোন প্রচারণা চোখে না পড়ায় কারা আসছেন আগামী দিনের উপজেলা যুবলীগের নের্তৃত্বে এনিয়েও চলছে নানা গুঞ্জন।
(যুবলীগের সন্মেলন নিয়ে আরো রিপোর্ট আসছে চোখ রাখুন আপনার প্রিয় জগন্নাথপুরের একমাত্র অনলাইন পত্রিকা জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম এ)

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com