1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ জগন্নাথপুরে ৪০টি নিষিদ্ধ রিং জাল জব্দ, পরে পুড়িয়ে ধ্বংস আপত্তিকর ভিডিও ভাইরাল, দল থেকে বহিষ্কার বিএনপি নেতা জুমার দিন কখন দোয়া কবুল হয়, হাদিসে যা বলা হয়েছে চট্রগ্রামে বন্যার্তদের মধ্যে জগন্নাথপুরের মাতৃভূমি ফাউন্ডেশনের ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ গাজী নজরু‌লের এম‌পি পদ বা‌তি‌লে স্পিকার-ইসিকে জামায়া‌তের চি‌ঠি জগন্নাথপুরে আইন শৃঙ্খলা কমিটির সভায়-মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শুক্রবার পদত্যাগ করছেন ‘আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে’ ষাটোর্ধ্ব বয়সে আবারো গ্রাজুয়েশন লন্ডনে শিক্ষক সৈয়দ জহুরুল হক সংবর্ধিত

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম অষ্টম বর্ষে পদার্পণ উদযাপন

  • Update Time : বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০
  • ৯৩৩ Time View

স্টাফ রিপোর্টার-
জগন্নাথপুরের জনপ্রিয় ও প্রথম অনলাইন নিউজ পোর্টাল জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমের সপ্তম প্রতিষ্ঠাবার্ষীকি ও অষ্টম বর্ষে পদার্পণ উপলক্ষে উপজেলা পরিষদ রোডের অফিস কক্ষে কেককাটা ও এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আজ বুধবার বিকেলে জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম সম্পাদক অমিত কান্তি দে এর সভাপতিত্বে ও নির্বাহী সম্পাদক আলী আহমদের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়,
উপজেলা যুবলীগ সহ সভাপতি শিক্ষক সাইফুল ইসলাম রিপন, উপজেলা টেকনিশিয়ান অরূপ সরকার, শিক্ষক রাসেল আহমদ,

 

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম পরিবারের সদস্য স্টাফ রিপোর্টার গোবিন্দ দে, সৈয়দ রেজওয়ান আহমেদ, সাংবাদিক জুয়েল মিয়া প্রমুখ এর আগে অতিথিরা টুয়েন্টি ফোর ডটকম পরিবারের সদস্যদের নিয়ে কেক কাটেন।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান বলেন, জগন্নাথপুর টুয়েন্টি ফোর ডটকম বস্তনিষ্ট সংবাদ প্রকাশের ধারাবাহিকতা অক্ষুন্ন রাখার মাধ্যমে জগন্নাথপুরবাসীর আশা আকাঙ্খা বাস্তবায়নে আরো দায়িত্বশীলভাবে কাজ করবে এটাই আমাদের প্রত্যাশা।
জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব বলেন, জগন্নাথপুর টুয়েন্টি ফোর ডটকম পাঠকের আস্হা বিশ্বাসের ঠিকানা। আমরা চাই এ আস্হা বিশ্বাস অক্ষুন্ন রেখে জগন্নাথপুর টুয়েন্টি ফোর ডটকম এগিয়ে যাবে।

 

 

 


জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু বলেন, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন তুলে ধরতে জগন্নাথপুর টুয়েন্টি ফোর ডটকম আরো সচেষ্ট থাকবে অষ্টম বর্ষে পদার্পণের শুভক্ষণে আমাদের প্রত্যশা।

 


জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি জগন্নাথপুর টুয়েন্টি ফোর ডটকম উপদেষ্টা শংকর রায় বলেন, সত্য প্রকাশে অবিচল এ প্রত্যয় ব্যক্ত করে জগন্নাথপুর টুয়েন্টি ফোর ডটকম পাঠকের আস্হা বিশ্বাস রেখে এগিয়ে যাবে এজন্য সকল মহলের সহযোগিতা প্রয়োজন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com