1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

জগন্নাথপুর থানায় ফায়ার সার্ভিসের মহড়া

  • Update Time : বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১
  • ৩৬০ Time View

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রতিবছরের মতো এবারও অগ্নি নির্বাপণ ও উদ্ধার মহড়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ আগস্ট) বেলা ১টায় জগন্নাথপুর থানা প্রাঙ্গণে জগন্নাথপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উদ্যোগে এ মহড়া অনুষ্ঠিত হয়।

মহড়ায় জরুরি অবস্থায় কোথায়, কিভাবে আগুন নিয়ন্ত্রণে আনা হয়, তার উপরে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়। বিশেষ করে বাসা-বাড়ি, অফিস ও চায়ের দোকানে গ্যাস সিলিন্ডারসহ ছোটখাটো আগুন লাগলে কিভাবে তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণ করা যায়, এ বিষয়ে বাস্তবধর্মী প্রশিক্ষণসহ নানা বিষয়ে মহড়ায় অংশ নেওয়া জগন্নাথপুর থানার পুলিশকে প্রশিক্ষণ দেন ফায়ার সার্ভিসের কর্মীরা। মহড়ায় থানার পুলিশ সদস্যদের অগ্নি নির্বাপক যন্ত্র ব্যবহারের প্রশিক্ষণ দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন, জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী, জগন্নাথপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ আল-মাসুদ, থানার উপ-পরিদর্শক (এসআই) রাজিব রহমান, মির্জা শাফায়েত হোসেনসহ থানা পুলিশের সদস্য ও ফায়ার সার্ভিসের কর্মীরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com