1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:

জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫

  • Update Time : বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১
  • ৭০৮ Time View

স্টাফ রিপোর্টার:সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে গ্রেফতারী পরোয়ানাভুক্ত এক আসামী ও নিয়মিত মামলার ৪জন সহ ৫জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।
জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের মুজাহিদপুর গ্রামের মন্নান মিয়ার ছেলে ছোটন মিয়াকে (২০)কে জি আর ২০৩/২০১৮ এর মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী হিসেবে জগন্নাথপুর থানার সেকেন্ড অফিসার রাজিব রহমান তাকে
গ্রেফতার করে।

পৃথক অভিযানে দাঙ্গার অভিযোগে দায়েরকৃত মামলার এজাহার নামীয় পলাতক আসামী জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ঘোষগাঁও গ্রামের সামছু উদ্দিনের ছেলে আলা উদ্দিন (২৫), কালাই মিয়ার ছেলে দিলদার হোসেন (৪৫), ইসমাইল মিয়ার ছেলে জালাল উদ্দিন (২৫) ও সামছু উদ্দিনকে (৪৪) গ্রেফতার করা হয়।

থানার অফিসার ইনচার্জ মো: ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, গ্রেফতারকৃত আসামীদের আজ বৃহস্পতিবার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com