1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:২৮ অপরাহ্ন

জগন্নাথপুর পৌরনির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ দিন বিএনপির প্রার্থী রাজু আহমদের মনোনয়ন দাখিল

  • Update Time : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২০
  • ৯৬৫ Time View

স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর পৌরসভার উপনির্বাচনে মেয়র পদে বিএনপি মনোনীত প্রার্থী যুক্তরাজ্য বিএনপির সহ সংগঠনিক সম্পাদক রাজু আহমদ আজ বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন ফরম দাখিল করেছেন। এসময় জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সুহেল উপজেলা বিএনপি সহসভাপতি অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহিন, রফিকুল ইসলাম খছরু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হারুনুজ্জামান হারুন, সাংগঠনিক সম্পাদক ছামছুল ইসলাম। এসময় নির্বাচন অফিস প্রাঙ্গণে বিএনপির দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিএনপি মনোনীত প্রার্থী রাজু আহমেদ সাংবাদিকদের জানান, গত নির্বাচনে জনগণ স্বতস্ফূর্তভাবে আমাকে ধানের শীষে ভোট দিয়ে প্রতিদ্বন্দ্বিতায় এনে কৃতজ্ঞতায় আবদ্ধ করেছেন। এবার আমি আবারো বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছি। আশা করি বিএনপির ক্রান্তিলগ্নে সবাই ঐক্যবদ্ধভাবে আমাকে নির্বাচিত করবেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com