স্টাফ রিপোর্টার::
আসন্ন জগন্নাথপুর পৌরসভার নির্বাচনে ৮নং
ওয়ার্ডে কাউন্সিলর পদে মনোনয়নপত্র দাখিল করেছেন উপজেলা ছাত্রলীগ সভাপতি সাফরোজ ইসলাম।
আজ রোববার দুপুরে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মুজিবুর রহমানের নিকট তিনি মনোনয়ন ফরম জমা দেন। এসময় উপস্থিত ছিলেন এলাকার আতিক উল্লাহ, আব্দুল লতিফ, হাজী আপ্তাব আলী, রোয়াইত উল্লাহ,আব্দুস সালাম, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি কল্যাণ কান্তি রায় সানি, সাধারণ সম্পাদক শাহ রুহেলসহ দলীয় নেতাকর্মীরা।
Leave a Reply