1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:

জগন্নাথপুর-বিশ্বনাথ সড়কে চলছে ধর্মঘট, যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তি

  • Update Time : বুধবার, ২৩ অক্টোবর, ২০১৯
  • ৭৯৪ Time View
সংস্কারহীন জগন্নাথপুরের প্রধান সড়কে পরিবহন ধর্মঘট চলছে।
আজ বুধবার সকাল ৬টা থেকে জগন্নাথপুর-বিশ্বনাথ-রশিদপুর সড়ক  শ্রমিক ধর্মঘট শুরু হয়। ফলে সিলেট বিভাগীয় শহরের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়েছে উপজেলাবাসির যোগাযোগ ব্যবস্থা। এতে করে জনদুভোর্গ বেড়েছে।
পরিবহন শ্রমিক ও স্থানীরা জানান, সিলেট বিভাগীয় শহরে সঙ্গে জগন্নাথপুর ও বিশ্বনাথ উপজেলাবাসির যোগাযোগের একমাত্র প্রধান সড়ক জগন্নাথপুর-বিশ্বনাথ-রশিদপুর সড়ক। এই সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল দশা বিরাজ করছে। সড়কজুড়ে খানাখন্দ আর বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। এসব গর্তে প্রায় দিনই ভারী যানবাহন পড়ে আটকে সরাসরি যান চলাচলে বিঘœ ঘটে। সম্প্রতি সংস্কারের দাবিতে সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ ধর্মঘটের ঘোষনা দিলে প্রশাসনের পক্ষ থেকে সংস্কারের আশ্বাস পেয়ে আধাবেলা পালনের পর কর্মসুচি প্রত্যাহার করা হয়। গত কয়েকদিনে ধরে সড়কে যান চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত ঘটেছে বলে স্রমিকরা জানান।
জগন্নাথপুর উপজেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি নিজামুল করিম
জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন,সড়কে সংস্কার করা না হলে আমাদের ধর্মঘট অনিদিষ্টকালের জন্য চলবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com