1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
শিরোনাম:
তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং

জর্ডান সীমান্তে ইসরাইলের নতুন বিমানবন্দর

  • Update Time : মঙ্গলবার, ২২ জানুয়ারী, ২০১৯
  • ৩২৫ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
লোহিত সাগর তীরবর্তী জর্ডানের আকাবা বন্দরনগরীর কিং হুসেইন আন্তর্জাতিক বিমানবন্দরের ঠিক বিপরীত দিকে ইসরাইল নতুন একটি বিমানবন্দর নির্মাণ করেছে।

ইহুদিবাদী দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সোমবার লোহিত সাগর উপকূলবর্তী শহর এইলাতের কাছে র‌্যামন নামে ওই বিমানবন্দরটি উদ্বোধন করেন। খবর দ্যা টাইমস অব ইসরাইলের।

জর্ডানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রধান হাইসাম মিস্তো বলেছেন, তার দেশ ইসরাইলের ওই বিমানবন্দরটি চালু করার তীব্র প্রতিবাদ জানাচ্ছে।

অন্য দেশের আকাশসীমার সার্বভৌমত্ব ও ভৌগলিক অখণ্ডতা রক্ষা করে বিমানবন্দর নির্মাণের যে আন্তর্জাতিক মাণদণ্ড রয়েছে তা ইসরাইল লঙ্ঘন করেছে।

তেল আবিবের এই পদক্ষেপের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইসিএও’র প্রতি আহ্বান জানিয়েছেন মিস্তো।

তিনি বলেন, বিমান চলাচল বিষয়ক আন্তর্জাতিক মাণদণ্ড মেনে চলতে তেল আবিবকে বাধ্য করতে হবে।

২০১৩ সালে এই বিমানবন্দর নির্মাণের কাজ শুরু হলে তখনও জর্দান সরকার এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিল। দখলদার ইসরাইল সরকার সে প্রতিবাদে কান দেয়নি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com