1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম:
নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ/ ট্রাম্প কোন চাপে বাধ্য হয়ে ইরানের সঙ্গে চুক্তি করলেন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো প্রতিবেশীর হক আদায়ে সামাজিক দায়িত্ববোধ কাম্য ফেয়ার ফেইস জগন্নাথপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী হাইকোর্টের নির্দেশনায় দায়িত্বে ফিরলেন সুনামগঞ্জের দুই ইউপি চেয়ারম্যান গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে : তথ্যমন্ত্রী নেত্রকোণায় মাছ ধরার সময় বজ্রপাতে যুবক নিহত ইংল্যান্ড দারুণ জয় দিয়ে বিশ্বকাপ শুরু করলো

জামায়াতের ইফতারে তারেক রহমান-মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করার আহ্বান

  • Update Time : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ইফতার মাহফিলে যোগ দেন প্রধানমন্ত্রী। এ সময় জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ দলের শীর্ষ নেতারা তাকে স্বাগত জানান।

দেশের মানুষ অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে রয়েছে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, দেশের একটি গুরুত্বপূর্ণ সময়ে আমরা একত্রিত হয়েছি। কিছুদিন আগে দেশে নির্বাচন হয়েছে, এই নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে। এই গণতন্ত্রের জন্য বাংলাদেশের মানুষ একযুগেরও বেশি সময় অকাতরে জীবন দিয়েছে। অত্যাচার, নির্যাতন, গুম, খুনের শিকার হয়েছে। এত ত্যাগের বিনিময়ে আমরা গণতন্ত্রে যাত্রার সুযোগ পেয়েছি।
তারেক রহমান বলেন, দীর্ঘ আন্দোলন ও ত্যাগের বিনিময়ে আমরা আমাদের বাক, ব্যক্তি স্বাধীনতা, গণতন্ত্রের চর্চার সুযোগ পেয়েছি। সেজন্য আসুন আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। দেশের মানুষ আজকে অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে রয়েছে। রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে আছে। আজকে আমাদের এই ইফতার মাহফিলে আসুন আমরা আল্লাহর নামে শপথ গ্রহণ করি, আমাদের আগামী দিনের কাজগুলো হবে এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য। আসুন আল্লাহর কাছে রহমত চাই, এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করার রহমত আল্লাহ যেন আমাদের দেন।
তিনি জামায়াতে ইসলামীর আমিরসহ সবাইকে ধন্যবাদ দেন তাকে দাওয়াত দেওয়ার জন্য।

বালাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরের সঞ্চালনায় ক্বারী বেলাল হোসাইনের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস, স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপি, এটিএম আজহারুল ইসলাম এমপি, সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এমপি, আ ন ম শামসুল ইসলাম, জামায়াতের কেন্দ্রীয় নেতা শাহজাহান চৌধুরী এমপি, মাওলানা রফিকুল ইসলাম খান, মাওলানা আবদুল হালিম, ড. হামিদুর রহমান আযাদ, মুহাম্মদ সেলিম উদ্দিন, নুরুল ইসলাম বুলবুল এমপি প্রমুখ।

ইফতারের আগে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ১১ দলীয় ঐক্যের নেতা বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
সূত্র ঢাকা মেইল.কম

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com