1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন

নেত্রকোণায় মাছ ধরার সময় বজ্রপাতে যুবক নিহত

  • Update Time : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ৭৬ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

নেত্রকোণার মদনে মাছ ধরার সময় বজ্রপাতে এক যুবক নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার সকাল পৌনে ৬টার দিকে উপজেলার কাইটাইল ইউনিয়নের জয়পাশা গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন মদন থানার ওসি মো. সালাহ উদ্দিন করিম।

নিহত রাজিব মিয়া (২৪) জয়পাশা গ্রামের সোনালী মিয়ার ছেলে। তিনি পেশায় ইটভাটার শ্রমিক ছিলেন।

ওসি সালাহ উদ্দিন করিম বলেন, সকালে বৃষ্টির মধ্যে রাজিব নিজের বাড়ির সামনে মাছ ধরছিলেন। এ সময় বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হয়ে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান।

এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি। সূত্র-বিডিনিউজ২৪.কম

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com