1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনাম:
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক

জামিন পেলেন সাবেক এমপি শাহিনূর পাশা চৌধুরী

  • Update Time : বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১
  • ৫৩৫ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় আইনবিষয়ক সম্পাদক ও সুনামগঞ্জ-৩ আসনের সাবেক এমপি অ্যাডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী জামিনে লাভ করেছেন মুক্তি। আজ (বৃহস্পতিবার) দুপুর দেড়টার দিকে সকল আইনি প্রক্রিয়া শেষে ব্রাহ্মণবাড়িয়ায় কারাগার থেকে মুক্ত হন তিনি। এর আগে গত ৬ মে পবিত্র রমজান মাসে রাত পৌনে ১টার দিকে সিলেট নগরীর বনকলাপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা থেকে আসা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল। ওই দিন রাতেই ঢাকায় নিয়ে যাওয়া হয় তাকে এবং পরবর্তীতে প্রেরণ করা হয় ব্রাহ্মণবাড়িয়া কারাগারে।
২০১৩ সালের হেফাজতের আন্দোলনের সময় সহ শাহীনুর পাশার বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা। বিগত চারদলীয় জোট সরকারের আমলে ২০০৫ সালের উপ-নির্বাচনে জোটের প্রার্থী হিসেবে এমপি হন জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি শাহীনুর পাশা চৌধুরী। আওয়ামী লীগের তৎকালীন প্রেসিডিয়াম সদস্য, সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদের মৃত্যুর পর শূন্য হওয়া তার আসনে উপ-নির্বাচনে নির্বাচিত হন এমপি তিনি।সুত্র ইনকিলাব ।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com