স্টাফ রিপোর্টার-সুনামগঞ্জের জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক(এস.আই) রাজিব রহমান জেলার শ্রেষ্ঠ উপ-পরিদর্শক মনোনীত হয়েছেন। শুক্রবার সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান বিপিএম জেলার শ্রেষ্ঠ উপ পরিদর্শক হিসেবে তাকে পুরস্কৃত করেন। সুনামগঞ্জের পুলিশ সুপার কার্যালয়ের মিলনায়তনে দুপুরে মাসিক কল্যাণ সভায় জুলাই মাসের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের সার্বিক মানদন্ডে তাকে জেলার শ্রেষ্ঠ উপ পরিদর্শক মনোনীত করা হয়।এসময়সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান বিপিএম তাঁর হাতে সন্মাননা স্মারক তুলে দেন।
জগন্নাথপুর থানার উপ পরিদর্শক রাজিব রহমান বলেন, জেলার শ্রেষ্ঠ উপ পরিদর্শকের স্বীকৃতি আমার পেশাগত দায়িত্ব পালনে আরও দায়িত্বশীল ও সক্রিয় করবে। তিনি পেশাগত দায়িত্ব পালনে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
Leave a Reply