1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম:
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী ফ্যাসিস্টদের মতো বিএনপি একদলীয় শাসনব্যবস্থা চালুর চেষ্টা করছে: জামায়াত আমির দেশের ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ/ ট্রাম্প কোন চাপে বাধ্য হয়ে ইরানের সঙ্গে চুক্তি করলেন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো প্রতিবেশীর হক আদায়ে সামাজিক দায়িত্ববোধ কাম্য ফেয়ার ফেইস জগন্নাথপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী হাইকোর্টের নির্দেশনায় দায়িত্বে ফিরলেন সুনামগঞ্জের দুই ইউপি চেয়ারম্যান

টয়লেটে প্রবেশ ও বের হওয়ার দোয়া

  • Update Time : মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪
  • ৮৯১ Time View

ইসলাম মানুষের প্রয়োজনীয় সব বিষয়ের সুন্দর ও সুষ্ঠু সমাধান দিয়েছে। রাষ্ট্র পরিচালনা থেকে শুরু করে বাথরুম ব্যবহারের নিয়মনীতি শিখিয়েছে। ইসলামি নিয়মনীতি ও সুন্নত মেনে জীবন পরিচালনা করলে সবকিছু ইবাদতে পরিণত হয়। আমলের ঝুলি সওয়াবে ভরে ওঠে।

টয়লেটে প্রবেশ ও বের হওয়ার ক্ষেত্রে দোয়া পড়ার নির্দেশ দিয়েছেন রাসুলুল্লাহ (সা.)। দোয়া পাঠের মাধ্যমে নবিজির সুন্নত পালন করা হয়। এতে শয়তানের কুমন্ত্রণা ও বিভিন্ন প্রকার অনিষ্ট থেকে বেঁচে থাকা যায়।
টয়লেটে প্রবেশের দোয়া

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, নোংরা জায়গাগুলো জিন ও শয়তানদের থাকার জায়গা। অতএব তোমাদের মধ্যে কেউ যখন প্রস্রাব-পায়খানায় যায়, সে যেন এই দোয়া বলে

وَالْخَبَائِثِ

বাংলা উচ্চারণ: ‘আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস।’

বাংলা অর্থ: হে আল্লাহ! আমি আপনার আশ্রয় প্রার্থনা করছি দুষ্ট পুরুষ ও নারী জিনের অনিষ্ট থেকে। (বুখারি, হাদিস: ১৪২)

টয়লেট থেকে বের হওয়ার দোয়া

الْحَمْدُ لِلهِ الَّذِيْ اَذْهَبَ عَنِّيْ الْاَذَى وَعَافَانِيْ

বাংলা উচ্চারণ: ‘আলহামদু লিল্লা হিল্লাজি আজহাবা আন্নিল আজা, ওয়া আফানি।’

বাংলা অর্থ: সমস্ত প্রশংসা আল্লাহর যিনি, আমার থেকে কষ্টদায়ক বিষয়সমূহ দূর করেছেন এবং আমাকে নিস্তার দিয়েছেন। (আবু দাউদ, হাদিস: ৩০)

টয়লেটে জিকির বা কথা বলা নিষেধ
টয়লেট করা অবস্থায় জিকির করা ও কথা বলা মাকরুহ। চাই দেয়াল ঘেরা বাথরুম হোক বা খোলা হোক। দোয়া ও জিকির এবং সব ধরনের কথা নিষিদ্ধ। তবে একান্ত প্রয়োজনীয় কথার বিষয়টি ভিন্ন। এমনকি, হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বলা, হাঁচির জবাব, সালামের উত্তর, মুয়াজ্জিনের আজানের জবাব দেওয়া যাবে না। সালামকারী উত্তর কামনা করতে পারবে না। এগুলো সব মাকরুহে তানজিহি; হারাম নয়। কেউ যদি হাঁচি দেয় এবং মনে মনে জিহ্বা না নাড়িয়ে আলহামদুলিল্লাহ বলে, তাহলে কোনো সমস্যা নেই। আব্দুল্লাহ ইবনে উমর (রা.) বলেন, ‘এক ব্যক্তি নবি (সা.)-এর পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন তিনি পেশাব করছিলেন, লোকটি নবি (সা.)-কে সালাম দিলেন; তবে তিনি সালামের উত্তর দেননি।’ (মুসলিম, হাদিস: ৩৭০)

সৌজন্যে খবরের কাগজ

 

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com