1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক

ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে, নিহত ৪

  • Update Time : মঙ্গলবার, ২৯ জানুয়ারী, ২০১৯
  • ২৮১ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক:: সাভারের আশুলিয়ায় ইট ভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে চারজন নিহত হয়েছেন।
মঙ্গলবার সকালে আশুলিয়ার মরাগাঙ্গ এলাকার এ ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন-ট্রাক চালক মুজাহিদ মিয়া (২০), মো. আরিফ (১৮), মো. শাহিন (৩২) ও ইটভাটার নিরাপত্তাকর্মী আবদুল কাদের (৪৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মেঘনা ইট ভাটা থেকে একটি ট্রাক ইট বোঝাই করে বাইপাইলের উদ্দেশে রওনা দেয়। এসময় ট্রাকটি তুরাগ নদীর পাশের সড়ক দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পাড়ে যায়। ট্রাকে চালকসহ সাতজন শ্রমিক ছিলেন। এর মধ্যে তিনজন সাঁতরে তীরে উঠলেও বাকি চারজন নিখোঁজ হন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ও ডুবুরিদল ঘটনাস্থলে পৌঁছে বেলা সাড়ে ১১টার দিকে নিহতদের মরদেহ উদ্ধার করে।

উত্তরা ফায়ার সর্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিখোঁজ চারজনের মরদেহ উদ্ধার করা হয়। তবে পুরো ট্রাকটি পানিতে তলিয়ে যাওয়ার কারণে তাদের উদ্ধার করতে কিছুটা বিলম্ব হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) জাবেদ মাসুদ বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com