1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনাম:

ট্রেনে কাটা পড়ে দাদি-নাতির মৃত্যু

  • Update Time : শুক্রবার, ১৩ জুলাই, ২০১৮
  • ২৫২ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক:: টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে দাদি-নাতির মৃত্যু হয়েছে।

শুক্রবার সকাল সকাল সাড়ে আটটার দিকে উপজেলার ধলাটেঙ্গর এলাকায় বঙ্গবন্ধুসেতু পূর্ব-ঢাকা মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঘাটাইল উপজেলার রসুলপুর গ্রামের কালুমিয়ার স্ত্রী সুফিয়া বেগম (৫৫) ও নাতি আহাদ (৪)। আহাদ সুবুর মিয়ার ছেলে।

বঙ্গবন্ধু সেতুপূর্ব রেলস্টেশন মাস্টার আব্দুল মান্নান জানান, সুফিয়া বেগম ও তার নাতি কালিহাতী উপজেলার রাজাবাড়ি এলাকার ইয়াসিনের বাড়িতে বেড়াতে আসেন।

সকালে সুফিয়া বেগম তার নাতি আহাদকে নিয়ে রেললাইন দিয়ে হাঁটছিলেন। এসময় ঢাকা থেকে উত্তরবঙ্গগামী ধুমকেতু এক্সপ্রেস ট্রেনটির ধাক্কায় দাদি-নাতির মৃত্যু হয়ে ।

এ ব্যাপারে বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার এসআই নুর এ আলম জানান, ট্রেনে কাটার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কোনো লাশ পাওয়া যায়নি।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, সকালে ঘটনার পরই লাশ তাদের স্বজনরা বাড়িতে নিয়ে গেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com