1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
ইসলামি ব্যাংক জগন্নাথপুর শাখার সেই গ্রাহক টাকা পেয়েছেন সিলেটে অনলাইন জু য়াড়ি দলের ৫ সদস্য গ্রেপ্তার আর্জেন্টিনাকে হারানো ইকুয়েডরের ১৯ ম্যাচের ‘অপরাজেয়’ যাত্রা থামাল আইভরি কোস্ট আল্লাহর ক্ষমার কোনো সীমা নেই আজান দিতে দিতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন মুয়াজ্জিন ইসলামী ব্যাংকের পুরো বোর্ড ভেঙে দিয়ে প্রশাসক নিয়োগ জগন্নাথপুরে ইসলামি ব্যাংক থেকে গ্রাহকের ৫ লাখ টাকা উধাও জগন্নাথপুরে লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন ইন্ডিপেনডেন্টের প্রতিবেদন/ বিশ্বকাপ উৎসবে কেন সংঘর্ষে জড়াচ্ছেন আর্জেন্টিনা-ব্রাজিল ভক্তরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের বদলির নীতিমালা পরিবর্তন -ববি হাজ্জাজ

‘ঠাকুরগাঁও জেলা জামায়াত আমিরকে আটকের ঘটনা উদ্দেশ্যপ্রণোদিত’

  • Update Time : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে বিপুল পরিমাণ নগদ টাকাসহ আটকের ঘটনাকে ‘উদ্দেশ্যপ্রণোদিত সাজানো নাটক’ বলে দাবি করেছে জামায়াতে ইসলামী।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটায় আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এই দাবি করেন।

জুবায়ের বলেন, সৈয়দপুর বিমানবন্দরের মতো জায়গায় আইনশৃঙ্খলা বাহিনী একটি সাধারণ নাটক মঞ্চস্থ করেছে। বেলাল উদ্দিনের কাছে ব্যবসায়িক কাজের জন্য টাকা ছিল, যা সম্পূর্ণ বৈধ।

তিনি আরও অভিযোগ করেন, এর আগে মেহেরপুরেও জামায়াতের জনসভার সরঞ্জাম দিয়ে অস্ত্র উদ্ধারের নাটক সাজানো হয়েছিল; যা পরে মিথ্যা প্রমাণিত হয়।

সংবাদ সম্মেলনে জামায়াতের পক্ষ থেকে নির্বাচনি পরিবেশ নিয়ে আরও কিছু অভিযোগ করা হয়। সেগুলো হলো–

নির্বাচনি অফিসে হামলা: ভোটাররা যেন কেন্দ্রে আসতে না পারে সে জন্য একটি গোষ্ঠী চক্রান্ত করছে এবং একের পর এক নির্বাচনি অফিসে হামলা চালানো হচ্ছে।

এজেন্টদের হয়রানি: পাবনায় প্রশাসনের পরিচয়ে মাইকিং করে পুরনো মামলায় নির্বাচনি এজেন্টদের আটক করার মাধ্যমে জনমনে আতঙ্ক তৈরির হীন প্রচেষ্টা চালানো হচ্ছে।

হুমকি ও প্রশাসনের ভূমিকা: কুমিল্লায় একজন বিএনপি নেতা ভোট না দিলে ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়ার প্রকাশ্যে হুমকি দিলেও প্রশাসন এখন পর্যন্ত কোনও ব্যবস্থা নেয়নি।

অ্যাডভোকেট জুবায়ের অভিযোগ করেন, প্রশাসনের একটি অংশ একদিকে হেলে পড়েছে এবং এসব ঘটনা প্রশ্রয় দিচ্ছে। জামায়াতকে রাজনৈতিকভাবে হেয় করতে একটি গোষ্ঠী নোংরা খেলায় মেতেছে উল্লেখ করে তিনি বলেন, পুরোনো ফ্যাসিবাদী কায়দায় কেউ আচরণ করলে জনগণ উপযুক্ত জবাব দেবে।

সংবাদ সম্মেলনে অবিলম্বে ঠাকুরগাঁও জেলা আমিরের মুক্তি এবং এই ঘটনার সঙ্গে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। সব ষড়যন্ত্র মোকাবিলা করে জামায়াত নির্বাচনি মাঠে থাকবে বলেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। সূত্র-বাংলা ট্রিবিউন.কম

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com