1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম:
আরব আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নিহত দুই-তিন সপ্তাহের মধ্যে ইরান যুদ্ধ শেষ করার ঘোষণা দিলেন ট্রাম্প ইমামের সামাজিক মর্যাদা ও দায়িত্ব জগন্নাথপুরে ৫ দালালের বিরুদ্ধে মামলা দায়ের টানা ৩ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান পদত্যাগ করলেন বিচারপতি রেজাউল হাসান সাগরপথে জগন্নাথপুরের ৫জনসহ ১২ জনের মৃত্যু, দালালের প্রলোভনে কেউ স্বেচ্ছায়, কেউ বাধ্য হয়ে সন্তানদের অবৈধ পথে প্রবাসে পাঠান আমানত রক্ষা মুমিনের উৎকৃষ্ট গুণ জগন্নাথপুর পৌর পূজা উদযাপন পরিষদ সন্মেলন সভাপতি প্রদীপ সূত্রধর সেক্রেটারি দ্বিপক কুমার দেব সাগরপথে জগন্নাথপুরের ৫জনসহ ১৮ বাংলাদেশির মৃত্যু/ পাচার চক্রের মূল দুই সদস্য শনাক্ত, মামলার প্রস্তুতি

ডেপুটি স্পিকারের নামে ভুয়া ফেসবুক পেজ, সংসদ সচিবালয়ের সতর্কতা

  • Update Time : শনিবার, ২৮ মার্চ, ২০২৬

জগন্নাথপুর২৪ ডেস্ক::

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের নাম ব্যবহার করে  ‘Barrister Kayser Kamal Fan’s’ নামে একটি ফেসবুক পেজ বা ফেসবুক গ্রুপ খোলাসহ কিছু ফেসবুক পেজ বা ফেসবুক গ্রুপসমূহে বিভিন্ন ধরণের পোস্টের মাধ্যমে অপপ্রচার করা হচ্ছে। এরকম পেজ থেকে কোনো প্রকাশ না করতে অনুরোধ করা হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে সতর্ক করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ সব ফেসবুক পেজ বা ফেসবুক গ্রুপসমূহের সঙ্গে ডেপুটি স্পিকারের কোনো প্রকার সম্পৃক্ততা নেই।

তিনি এই ফেসবুক পেজ বা ফেসবুক গ্রুপসমূহের কার্যক্রম সম্পর্কে অবগত নন এবং এর কোনো কর্মকাণ্ডের দায়ভার তিনি গ্রহণ করেন না।
এতে আরো বলা হয়েছে, ডেপুটি স্পিকার শুধু তার নিজস্ব ভেরিফাইড ফেসবুক পেজ ব্যবহার করেন। তার নামে পরিচালিত অন্য যে কোনো ফেসবুক পেজ বা ফেসবুক গ্রুপ প্রতারণামূলক এবং উদ্দেশ্য প্রণোদিত।

উল্লিখিত ফেইক ফেসবুক পেজ/ফেসবুক গ্রুপের পোস্টে বিভ্রান্ত না হতে এবং উক্ত ফেসবুক পেজ/ফেসবুক গ্রুপে যুক্ত হওয়া বা কোনো তথ্য শেয়ার করা থেকে বিরত থাকতে সকলকে অনুরোধ করা হচ্ছে।

কেউ নিজে বা প্রাতিষ্ঠানিকভাবে এই ধরনের অপপ্রচারে লিপ্ত থাকলে তিনি/তারা এর জন্য দায়ী থাকবেন। উল্লিখিত অপপ্রচার ও প্রতারণামূলক কার্যক্রমের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com