1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

ঢাকায় মানববন্ধন থেকে মোদির বিচার দা‌বি

  • Update Time : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২০
  • ৬০৫ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিচারের দাবি জা‌নি‌য়ে‌ছে আহলে সুন্নত ওয়াল জামা’আত বাংলাদেশ নামে একটি সংগঠন। ভারতে মুসলমান হত্যা ও মসজিদে অগ্নিসংযোগের কারণে জাতিসংঘের কাছে বিচার দাবি করে সংগঠনটি।

আজ শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে সংগঠনের নির্বাহী মহাসচিব আল্লামা আবুল কাশেম মুহাম্মদ ফজলুল হক বলেন, ভারতে মোদির নির্দেশনায় মুসলমান হত্যা ও মসজিদে অগ্নিসংযোগ করা হচ্ছে। গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন নির্দয় যেভাবে হত্যাযজ্ঞ লুণ্ঠন, ধর্ষণের পুনরাবৃত্তি করেছে, সেভাবে মোদী প্রধানমন্ত্রী হয়ে দ্বিগুণ উৎসাহিত হয়ে দিল্লিতে একই ধরনের কর্মকাণ্ড করছেন।

তিনি বলেন, মোদিকে বাংলাদেশে মুজিববর্ষে স্বাগত জানানো মানে মুসলমানের রক্তের সাথে বেঈমানি করা। যারা মুসলমানের রক্ত ও পবিত্র মসজিদে আগুন দিতে পারে তারা অন্তত মানবতাবাদী হতে পারে না। এসব কর্মকাণ্ডের জন্য মোদির শাস্তি হওয়া উচিত। জাতিসংঘের কাছে মোদির শাস্তি দাবি করছি।

মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মুজাফফর আহমদ মুজাদ্দেদী, যুগ্ম মহাসচিব কাজী মুবারক হোসেন ফরাজীসহ সংগঠনের কর্মীরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com