1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

তনু হত্যার বিচার প্রচলিত আইনে করা হবে- প্রধানমন্ত্রী

  • Update Time : সোমবার, ৪ এপ্রিল, ২০১৬
  • ২৬৫ Time View

স্টাফ রিপোর্টারা::প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তনু হত্যার বিচার প্রচলিত আইনেই সম্ভব। এ হত্যাকাণ্ডের বিচার প্রচলিত আইনেই করা হবে। সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে প্রধান বিচারপতির বক্তব্য নিয়ে কথা উঠলে প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন।
মন্ত্রিপরিষদ বৈঠক সূত্র জানায়, প্রধান বিচারপতির এ বক্তব্যের প্রসঙ্গটি আলোচনায় উঠলে প্রধানমন্ত্রী বলেন, ‘তিনি কীভাবে এটা বলেছেন জানি না। তবে প্রচলিত আইনেই এই বিচার সম্ভব। সেটাই অামরা করবো’।
বৈঠকে আইনমন্ত্রী বলেন, ‘এই বিচারের জন্য নতুন কোনো আইনের প্রয়োজন নেই। আমাদের দ্রুত বিচার অাইন আছে, নারী-শিশু নির্যাতন দমন আইন আছে। এসব বিদ্যমান আইনেই তনু হত্যার বিচার করা হবে।

তবে আর আগে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা শনিবার (০২ এপ্রিল) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে এক অনুষ্ঠানে বলেছিলেন, ‘তনু হত্যার ঘটনা একটি আধুনিক অপরাধ। পুরনো ফৌজদারি আইন দিয়ে এর সুষ্ঠু তদন্ত, বিচার সম্ভব নয়। এ ঘটনার তদন্ত করতে হবে নতুন ডিজিটালাইজইড পন্থায়। যতোই আমরা মিছিল করি না কেন, পুরনো আইন দিয়ে তা সম্ভব না’।

তিনি আরও বলেছিলেন, বর্তমান সমাজ ব্যবস্থার সঙ্গে প্রচলিত ফৌজদারি আইনের মিল নেই। একে ঢেলে সাজাতে হবে। ১৮৯৮ সালের ফৌজদারি আইন দিয়ে তনু হত্যার বিচার করা যাবে না।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com