1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম:
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক

তল্লাশি ব্যবস্থা ভেদ করে অস্ত্র নিয়ে বিমানে যাওয়া সম্ভব নয়:প্রতিমন্ত্রী

  • Update Time : সোমবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৩১১ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

বিমানবন্দরের তল্লাশি ব্যবস্থা ভেদ করে অস্ত্র নিয়ে বিমানে যাওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী মাহবুব আলী। আজ সোমবার ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি গণমাধ্যমের কাছে তিনি এ মন্তব্য করেন।

মাহবুব আলী বলেন, বিমানবন্দরের তল্লাশি ব্যবস্থায় অস্ত্র নিয়ে গেলে তা দৃশ্যমান হয়। সবকিছু খতিয়ে দেখা হয়েছে। অস্ত্র নিয়ে যাওয়ার মতো কিছু পাওয়া যায়নি। এ সময় প্রতিমন্ত্রী বিমানবন্দরের তল্লাশি ব্যবস্থা কীভাবে কাজ করে, তা সাংবাদিকদের দেখান।

গতকাল বন্দিদশায় পড়া বিমানের ঘটনায় গঠিত তদন্ত কমিটি কাজ করছে বলে জানান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম নাইম হাসান।

এদিকে ঢাকা থেকে দুবাইগামী বিমানে থাকা নিহত ‘অস্ত্রধারী ছিনতাইকারী’ যুবকের পরিচয় পাওয়া গেছে বলে জানিয়েছে র‌্যাব। নিজেদের সংরক্ষিত ক্রিমিনাল ডাটাবেজ অনুযায়ী র‌্যাব দাবি জানায়, নিহতের নাম পলাশ আহমেদ। সে র‌্যাবের তালিকাভুক্ত অপরাধী। আজ এক বার্তায় তার এই পরিচয় জানিয়েছে র‌্যাব।

গতকাল বরিবার বাংলাদেশ বিমানের বিজি-১৪৭ ফ্লাইটটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিকেল ৫টা ৫ মিনিটে ছেড়ে চট্টগ্রাম হয়ে দুবাই যাওয়ার কথা ছিল।
ঢাকা থেকে উড্ডয়নের পরই বিমানটি জিম্মি করে ছিনতাইকারী ওই যুবক।

তবে বিমানের জরুরী অবতরণ ও সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ৮মিনিটের কমান্ডো অভিযানে ছিনতাইচেষ্টার অবসান ঘটে। এতে বিমানে থাকা অস্ত্রধারী যুবক নিহত হয়।

ঢাকা থেকে উড্ডয়নের পরই বিমানটি জিম্মি করে ছিনতাইকারী ওই যুবক।

সুত্র- মানব জমিন

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com