1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২

তাহিরপুরে মিলছে না নবজাতকের পিতৃপরিচয়

  • Update Time : মঙ্গলবার, ৪ মে, ২০২১
  • ৩৭০ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সুনামগঞ্জের তাহিরপুরে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন মানসিক ভারসাম্যহীন এক তরুণী। সোমবার (৩ মে) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওই তরুণী পুত্রসন্তান প্রসব করেন। কিন্তু মিলছে না ওই নবজাতকের পিতৃপরিচয়। মানসিক ভারসাম্যহীন ওই তরুণীর সঙ্গে এমন অমানবিক আচরণের ঘটনা অনুসন্ধান করে কার্যকর ব্যবস্থার নেওয়ার দাবি উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে সচেতন মহলে।

এদিকে, প্রসব পরবর্তী প্রসূতি ও নবজাতক পুরোপুরি সুস্থ আছেন বলে জানা গেছে। তবে মানসিক ভারসাম্যহীন এই তরুণীর পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। স্থানীয়দের ধারণা, বিকৃত রুচির কোনো পুরুষের কুকর্মের ফল এ ঘটনা।

তাহিরপুর সদর বাজারের ব্যবসায়ীরা জানান, মানসিক ভারসাম্যহীন অন্তঃসত্ত্বা ওই তরুণী চার মাস আগে থেকে তাহিরপুর বাজারে অবস্থান শুরু করেন। লোকজনের কাছ থেকে যা পেতেন, তাই খেয়ে জীবন রক্ষা করে আসছিলেন তিনি। তবে দিন দিন তার শারীরিক অবস্থার পরিবর্তন হতে থাকলে তা স্থানীয় ব্যবসায়ী ও ক্রেতাদের নজরে আসে। সোমবার সকালে ওই তরুণীর প্রসব ব্যথা উঠলে তাকে বাজার কমিটির দায়িত্বশীল লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানেই ওই সন্তানের জন্ম হয়। বর্তমানে মা ও নবজাতক তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

তাহিরপুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক এরশাদ আলী জানান, নবজাতককে লালন-পালনে অনেকেই আগ্রহ নিয়ে এগিয়ে এসেছেন। কয়েকজন ওই নবজাতককে দত্তক হিসেবে নিতে চাইছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেলল অফিসার ডা. সুমন চন্দ্র বর্মন বলেন, ‘প্রসূতি ও নবজাতক দু’জনই সুস্থ আছেন। প্রসবজনিত কোনো সমস্যাও নেই। মা ও শিশু আমাদের পর্যবেক্ষণে রয়েছেন। পরবর্তীতে প্রশাসন যেভাবে চায়, সে অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।’

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ তরফদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘শিশুটিকে সুস্থ রাখতে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করা হবে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com