1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন

থানা হেফাজতে আত্মহত্যার দায় পুলিশ এড়াতে পারে না: ডিএমপি কমিশনার

  • Update Time : সোমবার, ২০ জানুয়ারী, ২০২০
  • ৫০৪ Time View

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার বলেছেন মো. শফিকুল ইসলাম গ্রেপ্তার আসামি থানা হেফাজতে আত্মহত্যা করলে পুলিশ এর দায় এড়াতে পারে না। আজ সোমবার ধানমন্ডিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ফুল দেয়ার পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

কমিটির সভাপতি ডিএমপি কমিশনার বলেন, রোববার তেজগাঁও শিল্পাঞ্চল থানায় পুলিশ হেফাজতে থাকা আসামির মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে এই মৃত্যু আত্মহত্যা বলে জানা গেছে। এ ঘটনায় তিন সদস্যরে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
তদন্ত প্রতিবেদনে কেউ দোষী প্রমাণিত হলে তার বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।

পুলিশের হেফাজতে মারা যাওয়া ওই আসামির নাম আবু বক্কর সিদ্দিক (৪৫)। থানা হাজতে গলায় ফাঁস দিয়ে আবু বক্কর আত্মহত্যা করেন বলে দাবি করে পুলিশ। তবে নিহতের পরিবারের দাবি, আবু বক্করকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

এ বিষয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানার পরিদর্শক (তদন্ত) শরিফুল ইসলাম সাংবাদিকদের জানান, এক নারী বাদী হয়ে তার বিরুদ্ধে ধর্ষণ ও ডিজিটাল নিরাপত্তা আইনে থানায় একটি মামলা করেন। মামলায় তাকে গ্রেপ্তার করে হাজতে আনলে তিনি আত্মহত্যা করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com