1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম:
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক

দক্ষিণ কোরিয়ায় হাসপাতালে অগ্নিকাণ্ডে নিহত-৪১

  • Update Time : শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০১৮
  • ৩১৯ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক ::দক্ষিণ কোরিয়ার একটি হাসপাতালে অগ্নিকাণ্ডে ৪১জন নিহত হয়েছেন।।এ ছাড়া আহত হয়েছে অন্তত ৭০ জন। আহতদের মধ্যে ১৩ জনের অবস্থা গুরুতর।

শুক্রবার স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার দিকে লাগা আগুন লাগে। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে। দক্ষিণ কোরিয়ার মিরিয়াং শহরে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

দেশটির রাষ্ট্রীয় দমকল সংস্থা ন্যাশনাল ফায়ার এজেন্সি জানায়, ছয়তলা ভবনের হাসপাতালটিতে অগ্নিকাণ্ডে আহত লোকজনের মধ্যে ১৩ জনের অবস্থা আশঙ্কাজনক। ৭০ জন সামান্য আহত হয়েছে। নিহত মানুষের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন এ সংস্থার এক কর্মকর্তা।

হাসপাতালে জরুরি বিভাগের কোনো কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ওই বিভাগে প্রধানত বয়স্ক লোকদের পরিচর্যা করা হয়ে থাকে। তবে আগুন লাগার কারণ জানা যায়নি।

বিবিসির খবরে বলা হয়েছে, কার্ডিওলজি চিকিৎসার জন্য বিখ্যাত ওই হাসপাতালটি। নিহতের সংখ্যা বাড়তে পারে বলেও শঙ্কা প্রকাশ করেছেন দেশটির কর্মকর্তারা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com