1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন

দক্ষিণ সুনামগঞ্জ বজ্রপাতে নিহত ১, আহত ৩

  • Update Time : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০
  • ৫২২ Time View

দ. সুনামগঞ্জ প্রতিনিধি
দক্ষিণ সুনামগঞ্জের দেখার হাওরে বজ্রপাতে এক জেলে নিহত এবং আরো ৩ জন আহত হয়েছেন। রোববার ভোরে দক্ষিণ সুনামগঞ্জের দেখার হাওরে এই বজ্রপাতের ঘটনা ঘটে। নিহতের নাম মিঠু মিয়া (২৮), তিনি উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের ইসলামপুর গ্রামের রইব্বা মিয়ার ছেলে।
এই ঘটনায় আহতরা হলেন একই গ্রামের ফকির মিয়ার ছেলে এনামুল হক (২০), আবু মিয়ার ছেলে মহিবুল্লাহ্ (২১), আব্দুল কাইয়ুমের ছেলে আব্দুল আজিজ (২০)। আহত আব্দুল আজিজের অবস্থা আশঙ্খাজনক হওয়ায় তাকে ছাতকের কৈতক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয়রা জানান, রোববার ভোরে হাওরে মাছ ধরতে গেলে আবহাওয়া খারাপ দেখে জেলেরা বাড়ি ফেরা শুরু করে। ফেরার পথে বজ্রপাতের ঘটনায় মিঠু মিয়া মারা যান এবং অন্যরা আহত হয়।
দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি মুক্তাদীর আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com