1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন

দাবি নিয়ে শিক্ষকদের আর রাজপথে আসতে হবে না: শিক্ষামন্ত্রী

  • Update Time : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬

জগন্নাথপুর২৪ ডেস্ক::
প্রধানমন্ত্রী শিক্ষা মন্ত্রণালয়কে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন জানিয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দাবি-দাওয়া নিয়ে শিক্ষকদের আর রাজপথে আসতে হবে না।

রোববার (২২ ফেব্রুয়ারি) শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের সঙ্গে মতবিনিময় শেষে শিক্ষা মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এমনটা জানান তিনি।

মন্ত্রী বলেন, শিক্ষকদের দাবির বিষয়টি আমরা দেখবো,আপনারা শিক্ষার জন্য কী করবেন সেই প্রতিজ্ঞা করতে হবে। আপনারা সমস্যা ছাড়া কিছু দেখেন না।

ঈদ বোনাসের বিষয়ে বলেন, ১০০ ভাগ ঈদ বোনাসের দাবির বিষয়টি পর্যালোচনা করা হবে। প্রধানমন্ত্রীর কাছে উত্থাপন করব। এ বছরের বাজেটে যেহেতু এটি উল্লেখ নেই তাই বিষয়টি আলোচনা করতে হবে।

৬৪ জেলায় একজনও সৎ লোক নেই এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি বলেন, মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ করেছি দুর্নীতি করবো না। অন্য কাউকে করতে দেব না। আমরা দুর্নীতি করি না, করবো না, করতে দেবও না।
সূত্র যুগান্তর

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com