1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন

টানা ৩ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

  • Update Time : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ২৪ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান আগামী রোববার (৫ এপ্রিল) বন্ধ থাকবে। খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ইস্টার সানডে উপলক্ষে আগে থেকেই এ ছুটি ঘোষণা করা হয়েছে।

এর আগে শুক্রবার (৩ এপ্রিল) ও শনিবার (৪ এপ্রিল) দুই দিনের সাপ্তাহিক ছুটি থাকার কারণে টানা তিন দিনের ছুটি উপভোগ করতে পারবেন শিক্ষক-শিক্ষার্থীরা।

এদিকে জ্বালানি সংকটে চলমান পরিস্থিতি মোকাবেলায় শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাসের পরিকল্পনা চলছে। আগামী বৃহস্পতিবার (২ এপ্রিল) মন্ত্রিপরিষদে এ বিষয়ে আলোচনা হতে পারে।

মঙ্গলবার (৩১ মার্চ) শিক্ষামন্ত্রী আনম এহছানুল হক মিলন সাংবাদিকদের বলেন, ‘বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে স্কুল পর্যায়ে অনলাইন-সশরীরে এই দুই ব্যবস্থা সমন্বয়ে ক্লাস বিষয়ে আলোচনা চলছে। মন্ত্রিসভা বৈঠকে এ বিষয়টি উপস্থাপন করা হবে।’

মন্ত্রিসভায় অনলাইন ক্লাসের সিদ্ধান্ত চূড়ান্ত হলে টানা ৩ দিনের ছুটি শেষে অনলাইনে ক্লাস শুরু হতে পারে শিক্ষাপ্রতিষ্টানে।

খ্রিস্টান ধর্ম মতে, ইস্টার সানডে উপলক্ষে ঈশ্বরপুত্র যিশু মৃত্যু থেকে পুনরুত্থিত হন। গুড ফ্রাইডে বিপৎগামী ইহুদি শাসকগোষ্ঠী তাকে অন্যায়ভাবে ক্রুশবিদ্ধ করেছিল। মৃত্যুর তৃতীয় দিনে রোববার তিনি জীবিত হয়ে ওঠেন। তাই যিশুর পুনরুত্থানের এই রোববারকে ইস্টার সানডে বলা হয়। সূত্র-কালবেলা

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com