1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে নৌকাডুবিতে নিহত ৪ পরিবারের পাশে জামায়াত জগন্নাথপুরে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ৪ জনের মৃত্যু, গ্রামজুড়ে শোকের মাতম বিয়ের চার মাসের মাথায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার আদালতে আত্মসমর্পণ করলেন জগন্নাথপুরের ছাত্রলীগ নেতা বাংলাদেশ-নেপালের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দীর্ঘ হবে: মির্জা ফখরুল সরকারের নয়, রাষ্ট্রের বিরুদ্ধে বলা অপরাধ : তথ্যমন্ত্রী জগন্নাথপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনুকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের নিন্দা ও প্রতিবাদ ‘কিছু বুঝে উঠার আগেই নৌকাটি ডুবে গেল’ নৌকাডুবির ঘটনায় চারজনের মৃত্যুতে এমপি কয়ছর আহমেদের শোক জগন্নাথপুরে নৌকাডুবি: স্বামীহারা, দিশেহারা সম্পা

জগন্নাথপুরের স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ে ব্যতিক্রমী আয়োজন

  • Update Time : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪১ Time View

স্টাফ রিপোর্টার-
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সদরের স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের উদ্যাগে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের নবীণ বরণ,কৃতি শিক্ষার্থী সন্মাননা ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার নামে ভারত চন্দ্র অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান মঙ্গলবার সকালে বিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো; সৈয়দনূর এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জগন্নাথপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (চলতি দায়িত্ব) মো: আক্তারুজ্জামান,জগন্নাথপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জয়ন্ত কুমার রায়,স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মির্জা সাউদ সালেহ,সাইমা আক্তার,ইউসুফ আব্দুল্লাহ পিন্টু,জুবায়ের আহমেদ,মাহমুদুল হাসান,জয় দেবনাথ,প্রান্ত রায়,মতিউর রহমান,মিথুন কান্তি দাস,আনোয়ার হুসেন,মো. আক্তারুজ্জামান,মো. মঈনুল হোসেন রানা,মো. জিয়াউর রহমান প্রমুখ

সভায় ২০২৫ সালের বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ প্রতি শ্রেণির ১ম,২য় ও ৩য় শিক্ষার্থীকে মেরিট অ্যাওয়ার্ড দেওয়া হয়। এছাড়াও প্রথমবারের মতো প্রতিটি শ্রেণিতে সর্বোচ্চ উপস্থিতির জন্য একজন করে শিক্ষার্থী কে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার নামে প্রথমবারের মতো প্রতিষ্ঠিত ভারত চন্দ্র অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। ব্যতিক্রমী এমন আয়োজনে বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্ট শিক্ষকদের প্রতি সন্তোষ প্রকাশ করেছেন অভিভাবকরা। তাদের মতে এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিত হতে মনোযোগী ও মেধার প্রতিযোগিতায় আগ্রহী করে তুলবে। বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন কে সামনে রেখে এমন আয়োজন প্রশংসার দাবি রাখে। স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ নূর জানান,প্রথমবারের মতো আমরা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার নামে একটি অ্যাওয়ার্ড এবং মেধাবী শিক্ষার্থীদের জন্য মেরিট অ্যাওয়ার্ড নামে আরেকটি অ্যাওয়ার্ড চালু করেছি। আশা করছি প্রতি বছর এধরণের অ্যাওয়ার্ড বিতরণ চালু থাকবে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com