1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন

‘দায়িত্ব বেড়ে গেছে’, ডিসি সম্মেলনে প্রধানমন্ত্রী

  • Update Time : মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০২২
  • ৩৫৩ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

জেলা প্রশাসকদের (ডিসি) তিন দিনব্যাপী বার্ষিক সম্মেলন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি ডিসিদের উদ্দেশে বলেন, দেশ উন্নয়নশীল দেশের কাতারে শামিল হওয়ায় দায়িত্ব বেড়ে গেছে। সরকারি সেবা পেতে সাধারণ মানুষ যেন হয়রানির শিকার না হয় সেদিকে ডিসিদের লক্ষ রাখতে হবে।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি সম্মেলন উদ্বোধন করেন। কোভিড-১৯-এর নতুন প্রকোপের কারণে উদ্বোধনী অনুষ্ঠানে ১৫ জন মন্ত্রী ও সচিবের উপস্থিতিতে ওসমানী স্মৃতি মিলনায়তনে সম্মেলন শুরু হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস বক্তব্য রাখেন। বিভাগীয় কমিশনারদের পক্ষে খুলনার বিভাগীয় কমিশনার ইসমাইল হোসেন এবং জেলা প্রশাসকদের পক্ষে চাঁদপুর ও রংপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ ও আসিফ আহসান বক্তব্য দেন।

অনুষ্ঠানে মাঠ পর্যায়ের প্রশাসনের মাধ্যমে সারা দেশে সরকারের সব উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে জনগণের কল্যাণ ও কাজ নিশ্চিত করার জন্য সেবা সম্পর্কিত একটি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

কোভিড-১৯ বিবেচনায় সম্মেলন ওসমানী স্মৃতি মিলনায়তনে স্থানান্তরিত করা হয়েছে এবং এতে ৭শ’ জনের বসার ক্ষমতা থাকলেও মাত্র ৬৪ জনকে অনুষ্ঠানস্থলে প্রবেশের অনুমতি দেওয়া হয়। এখন পর্যন্ত দুই বিভাগীয় কমিশনার এবং পাঁচ জন ডিসি কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন। তারা হলেন, রাজশাহী ও বরিশালের বিভাগীয় কমিশনার এবং কক্সবাজার, রাজশাহী, পটুয়াখালী, লক্ষ্মীপুর ও চুয়াডাঙ্গার ডিসি।

এবারের সম্মেলনে কোভিড-১৯, ভূমি ব্যবস্থাপনা, আইন প্রয়োগ, স্থানীয় সরকারের কার্যক্রম শক্তিশালীকরণ, দুর্যোগ ব্যবস্থাপনা, স্থানীয় পর্যায়ে দারিদ্র্য হ্রাস ও কর্মসংস্থান, সামাজিক নিরাপত্তা বেষ্টনী কার্যক্রম, আইসিটি ও ই-গভর্ন্যান্স, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, ভৌত অবকাঠামো এবং সম্মেলনে উন্নয়ন কর্মকাণ্ডের ওপর গুরুত্ব দেওয়া হবে।

সম্মেলনে রাষ্ট্রপতি আবদুল হামিদ আজ সন্ধ্যায় ভার্চুয়ালি ভাষণ দেবেন এবং বুধবার জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এবং প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীরও ভার্চুয়ালি ভাষণ দেওয়ার কথা রয়েছে। খবর বাসস।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com