দিরাই প্রতিনিধি
দিরাইয়ে জাহেদ (৩০) নামের একজনকে ৫২ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত জাহেদ পৌর সদরের হারানপুর এলাকার সেলিম মিয়া তালুকদারের ছেলে।
মঙ্গলবার রাত ৯টার দিকে দিরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামালের নেতৃত্বে এস আই মেহেদী, এস আই মশিউর ও এএসআই জহির পৌর সদরের দাউদপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
দিরাই থানার ওসি মোস্তফা কামাল বলেন,‘ গ্রেফতারকৃত জাহেদ দিরাই থানার তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মঙ্গলবার রাতে দাউদপুর এলাকা থেকে তাকে ৫২ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।
Leave a Reply