স্টাফ রিপোর্টার::
ভারতের দিল্লিতে মুসলিম গণহত্যা, হামলা, নির্যাতন ও মজসিদে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে সুনামগঞ্জের জগন্নাথপুর আনজুমানে তালামীযে ইসলামিয়া জগন্নাথপুর উপজেলা পশ্চিম ও পৌরশাখার যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রতিবাদকারীরা স্থানীয় পৌরপয়েন্টে প্রতিবাদ সভায় মিলিত হয়। আনজুমানে তালামীযে ইসলামিয়া জগন্নাথপুর উপজেলা পশ্চিম শাখার সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুছ এবং পৌর তালামীযের সাধারণ সম্পাদক ইমরান খানের যৌথ পরিচালনায় এতে বক্তব্য দেন, আনজুমানে আল-ইসলাহ জগন্নাথপুর উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা আবু আইয়ুব আনসারী, শিক্ষক জয়নাল আবেদীন লেচু, সুনামগঞ্জ জেলা তালামীযের সাবেক সভাপতি নুরুল ইসলাম খান সিহাব, জগন্নাথপুর উপজেলা পশ্চিম শাখা তালামীযের সহ-সভাপতি হাফিজ সাইদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমদ,প্রচার সম্পাদক শাহজান সিদ্দিকী, হাফিজ আব্দাল. ইনুছ আলী, মুস্তাকিম বিল্লাহ, আনজুমানে আল-ইসলাহ রানীগঞ্জ ইউনিয়ন শাখার সভাপতি হাফিজ সুন্দর আলী, পৌর তালামীযের সভাপতি আখতার হোসাইন প্রমুখ।
Leave a Reply