1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম:
বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম!

দুই মাসের সন্তানসহ স্ত্রীকে হত্যায় স্বামীর ফাঁসি

  • Update Time : সোমবার, ৮ ফেব্রুয়ারী, ২০২১
  • ৫০৪ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় দুই মাসের ছেলেসন্তানসহ স্ত্রীকে হত্যার দায়ে নজরুল ইসলাম (২৫) নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ সময় তাকে দুই লাখ টাকা অর্থদণ্ডও দেওয়া হয়।

সোমবার সকালে কিশোরগঞ্জের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আব্দুর রহিম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করে

ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি নজরুল ইসলাম পাকুন্দিয়া উপজেলার পাবদা গ্রামের সোহরাব উদ্দিনের ছেলে।

মামলার বিবরণে জানা গেছে, পাবদা গ্রামের মৃত মোহাম্মদ আলীর মেয়ে রহিমা খাতুনের (১৮) সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন নজরুল। একপর্যায়ে মেয়েটি গর্ভবতী হয়ে পড়লে পরিবারের চাপের মুখে তাকে বিয়ে করতে বাধ্য হন নজরুল।

২০১৬ সালের ১৯ নভেম্বর রহিমা একটি ছেলেসন্তানের জন্ম দেন। ২০১৭ সালের ১৩ জানুয়ারি স্ত্রী রহিমা ও ছেলে আমিরুলকে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন নজরুল।

এর পর থেকে সন্তানসহ নিখোঁজ হন রহিমা। পরে ২১ জানুয়ারি বিকালে স্থানীয় আঙ্গিয়াদী বিলভরা বিল থেকে মা-ছেলের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় নিহত রহিমার ভাই মো. আ. আউয়াল বাদী হয়ে নজরুলসহ চারজনকে আসামি করে পাকুন্দিয়া থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে ২০১৮ সালের ২৪ জানুয়ারি নজরুল ইসলামকে আসামি করে আদালতে চার্জশিট দেন মামলার তদন্ত কর্মকর্তা পাকুন্দিয়া থানার এসআই মো. সাহাব উদ্দিন।

আদালত বিচার প্রক্রিয়া শেষে আজ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষে অ্যাডভোকেট যজ্ঞেশ্বর রায় ও আসামিপক্ষে অ্যাডভোকেট অশোক রায় মামলাটি পরিচালনা করেন।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com