1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০২:০৯ অপরাহ্ন

দেশে করোনায় আরো ৪৩ মৃত্যু, শনাক্ত ৪০০৮

  • Update Time : বুধবার, ১৭ জুন, ২০২০
  • ৫০৮ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
দেশে নতুন করে ৪ হাজার ৮ জনের দেহে নভেল করোনাভাইরাস বা কভিড-১৯ রোগের সংক্রমণ শনাক্ত হয়েছে; যা এখন পর্যন্ত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ। এ ছাড়া এই রোগে আক্রান্ত হয়ে আরও ৪৩ জনের মৃত্যু হয়েছে।
বুধবার করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) ১৭ হাজার ৫২৭টি নমুনা পরীক্ষার ফল পাওয়া গেছে। এই পরীক্ষায় নতুন করে ৪ হাজার ৮ জনের দেহে করোনাভাইরাস বা কভিড-১৯ এর সংক্রমণ পাওয়া গেছে। এতে দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯৮ হাজার ৪৮৯ জনে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ৪৩ জনের মৃত্যু হয়েছে। এতে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল এক হাজার ৩০৫ জনে।

ডা. নাসিমা আরও জানান, করোনায় আক্রান্ত আরও ১ হাজার ৯২৫ জন গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে এখন পর্যন্ত মোট ৩৮ হাজার ১৮৯ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।

তিনি বলেন, ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২২ দশমিক ৮ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৩৮ দশমিক ৭৭ শতাংশ।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় এবং ১৮ মার্চ এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। প্রথমে আক্রান্তের সংখ্যা কম থাকলেও এখন লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা।

জনস হপকিন্স ইউনিভার্সিটির সেন্টার ফর সিস্টেম সায়েন্সেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (সিএসএসই) তথ্য অনুযায়ী, বুধবার দুপুর আড়াইটা পর্যন্ত বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮১ লাখ ৭৬ হাজার ২৯৬ জনে। এদের মধ্যে মারা গেছেন ৪ লাখ ৪৩ হাজার ৭৬৫ জন। আর ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৯ লাখ ৫৬ হাজার ৫৩৭ জন।
সুত্র-সমকাল

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com