1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী ফ্যাসিস্টদের মতো বিএনপি একদলীয় শাসনব্যবস্থা চালুর চেষ্টা করছে: জামায়াত আমির দেশের ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ/ ট্রাম্প কোন চাপে বাধ্য হয়ে ইরানের সঙ্গে চুক্তি করলেন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো প্রতিবেশীর হক আদায়ে সামাজিক দায়িত্ববোধ কাম্য ফেয়ার ফেইস জগন্নাথপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী

নতুন ইতিহাস গড়লেন বাংলাদেশের তরুণ সম্ভাবনাময় পেসার মুস্তাফিজুর রহমান

  • Update Time : বুধবার, ২৪ জুন, ২০১৫
  • ৫৩৫ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক:: নতুন ইতিহাস গড়লেন বাংলাদেশের তরুণ পেসার মুস্তাফিজুর রহমান। তিন ম্যাচের সিরিজে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় নাম লেখালেন সম্ভাবনাময় এই তরুণ।
ভারতের সাথে ওয়ানডে ম্যাচে পরপর দুই ম্যাচে ১১ উইকেট নিয়েছেন বাঁ-হাতি এই পেসার। প্রথমটিতে ৫টি ও পরেরটিতে ৬ উইকেট। আজ তৃতীয় ওয়ানডেতে রোহিততে আউট করে ১২টি উইকেট লাভ করেন। খেলার শেষ পর্যায়ে ৪৮ ওভারে রায়ানাকে বোল্ড করে ১৩টি উইকেট নিয়ে রায়ান হ্যারিসের পাশে জায়গা করে নিলেন।
এতদিন এককভাবে রেকর্ডটি ছিল অস্ট্রেলিয়ার রায়ান হ্যারিসের। ২০১০ সালের জানুয়ারিতে পাকিস্তানের বিপক্ষে রায়ান হ্যারিস ৩ ম্যাচ সিরিজে নিয়েছিলেন ১৩ উইকেট। মুস্তাফিজও তিন ম্যাচ সিরিজে নিলেন ১৩ উইকেট।
আর একটি উইকেট পেলেই অসি পেসারকে ছাড়িয়ে নতুন রেকর্ড গড়তেন মুস্তাফিজ।কিন্তু শেষমেষ আর ওভার বাকি ছিল না। আর মুস্তাফিজের ওভারও শেষ হয়ে যায় আগেই।আর স্মরনীয় এ্ই ইনিংসের স্বাক্ষী থাকলেন মুস্তাফিজের বাবা মা। সুদুর সাতক্ষীরা থেকে ঢাকায় এসে মিরপুর ভাসানী স্টেডিয়ামে খেলা দেখেন তারা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com