1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী

নতুন দিগন্তের সুচনা

  • Update Time : সোমবার, ৭ নভেম্বর, ২০২২
  • ২৭৩ Time View

বিশেষ প্রতিনিধি::
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্বপ্নের রানীগঞ্জ সেতুর উদ্বোধন করেছেন।
আজ সকাল ১১টায় বঙ্গভবন থেকে ভার্চুয়ালি সরাসরি যুক্ত হয়ে সিলেট বিভাগের সবচেয়ে বড় সুনামগঞ্জের জগন্নাথপুরের রানীগঞ্জ সেতুসহ দেশের ‘শতসেতুর’উদ্বোধন করেন তিনি। উদ্বোধনের মধ্য দিয়ে সুনামগঞ্জবাসীর বহুদিনের স্বপ্নের রানীগঞ্জ সেতুর দুয়ার খুলে গেছে। এর ফলে যোগাযোগ ক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা হলো।
এই সেতু রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের যাতায়াতে দুরত্ব কমবে জেলাবাসীর। এরমধ্যে ঢাকার সঙ্গে সময় কমবে ৩ ঘন্টা।
উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্য প্রধানমন্ত্রী বলেন, এক সঙ্গে ১০০ সেতুর নির্মাণ করা এবং তার উদ্বোধন করা ঐতিহাসিক বিষয়। এটা সম্ভব হয়েছে ডিজিটাল প্রযুক্তির কারণে। আওয়ামী লীগ সরকার ডিজিটাল
বাংলাদেশ গড়ে তোলার ঘোষণা কাজ করছে। প্রযক্তিতে
আমরা এগিয়ে যাচ্ছি বলেই আজ এটা সম্ভব হয়েছে।
শেখ হাসিনা বলেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে বিশ্বব্যাপী অর্থনৈতিক যে মন্দা দেখা দিয়েছে তার ধকল থেকে বাঁচতে সবাইকে সাশ্রয়ী হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

এদিকে রানীগঞ্জ সেতুর উদ্বোধন উপলক্ষে রানীগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে জনসভার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি। এছাড়া সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, সিলেটের বিভাগীয় কমিশনার মোশারফ হোসেন, সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দীন আহম্মেদ, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদেল বখত, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি সিদ্দিক আহমদ, খায়রুল কবির রুমেন, সৈয়দ আবুল কাশেম, জেলা আওয়ামী লীগের সদস্য নকুল ইসলাম,জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চ্যয়ালি যুক্ত হন রানীগঞ্জে। বড় পর্দায় স্থানীয়দের অনুষ্ঠানটি দেখানো হয়। অনুষ্ঠানে ১০ হাজার চেয়ার বসানো হয়েছিল। সেতু উদ্বোধনের পরপরই উৎসবে মেতে উঠেন রানীগঞ্জবাসী। ভার্চুয়ালি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী স্থানীয়দের সঙ্গে মতবিনিয়মসভা মিলিত হলে সুনামগঞ্জ জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন বক্তব্য দেন। এসময়
জগন্নাথপুরে জন্ম নেওয়া বৈষ্ণব কবি রাধারমণ দত্তের রচিত বিখ্যাত ধামাইল গান ‘জলে গিয়াছিলাম সই, কালা কাজলের পাখি দেইখা আইলাম কই’ এই ধামাইল স্থানীয় শিল্পীদের অংশ গ্রহণে প্রধানমন্ত্রী উপভোগ করেন । এসময় প্রধানমন্ত্রীকে খুশি আপ্লূত দেখা গেছে। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বাউল আব্দুল করিমের একটি লিখিত গান স্থানীয় এক শিল্পীর কণ্ঠে শুনেছেন শেখ হাসিনা। এছাড়া নুর মিয়া নামের এক পরিবহন শ্রমিক বক্তব্য দেন।
বহুল প্রতীক্ষিত রানীগঞ্জ সেতু উদ্বোধনকে ঘিরে রানীগঞ্জ সাজসাজ বর বিরাজ করে। দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবে রূপ নেওয়ায় আনন্দে ভাসছেন ভাটির মানুষ।

স্থানীয় সংসদ সদস্য, পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান গণমাধ্যম কর্মীদের জানান, সুবিদা বঞ্চিল জনগোষ্টির উন্নয়নে আওয়ামী লীগ সরকার কাজ করছে। মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার আন্তরিকতায় জেলাবাসীর স্বপ্নের রানীগঞ্জ সেতুসহ সুনামগঞ্জের ১৭টি সেতুর দুয়ার খুলে গেছে। যাতায়াতে হাওরবাসী কম সময়ে রাজনাধীতে যেতে পারবেন। রানীগঞ্জ সেতু হাওরাঞ্চলের
অর্থনীতির চিত্র বদলে দেবে।

প্রসঙ্গত,
৭০২ দশমিক ৩২ মিটার দীর্ঘ এবং ১০ দশমিক ২৫ মিটার প্রস্থ এ সেতুর কাজ সড়ক ও জনপদ অধিদপ্তরের তত্ত্বাবধানে ২০১৬ সালের ১১ আগস্ট শুরু হয়। কাজ পান ঠিকাদারী প্রতিষ্টান চায়না রেলওয়ে ২৪ ব্যুরো গ্রুপ কোম্পানি লিমিটেড ২৪ বি এবং এমএম বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড এমবিইএল।
২০১৯ সালের ১০ আগস্ট কাজ শেষ হওয়ার কথা থাকলেও তা ৬ বছরে এসে গত অক্টোবর মাসে সম্পন্ন হয়। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, সেতুটির নির্মাণ কাজের প্রকল্প নকশা সংশোধন ও করোনা পরিস্থিতির জন্য এই বিলম্ব হয়েছে।
২০১৪ সালের ২৫ জুন একনেকের সভায় প্রধানমন্ত্রী এই সেতুর ১২৫ কোটি টাকার প্রকল্প অনুমোদন করেন। পরে ওই বছরের জুন মাসে সেতুর দরপত্র আহ্বান করা হয়। দরপত্রে অংশ নেয় দেশী-বিদেশী তিনটি ঠিকাদারী প্রতিষ্ঠান। অবশেষে ২০১৬ সালের আগস্ট মাসে যৌথভাবে কার্যাদেশ পায় চায়না রেলওয়ে ২৪ ব্যুরো গ্রুপ কোম্পানি লিমিটেড ২৪ বি এবং এমএম বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড এমবিইএল। পরে ২০১৭ সালের ১৪ জানুয়ারি বর্তমান সেতুমন্ত্রী ওবায়দুল কাদের স্থানীয় সংসদ সদস্য ও পরিকল্পামন্ত্রী এম এ মান্নানকে সাথে নিয়ে আনুষ্ঠানিকভাবে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। নির্মাণকাজ সময়সীমা তিন বছর ও ১২৫ কোটি টাকা ব্যয়ের এ প্রকল্প পরবর্তীতে ধাপে ধাপে ব্যয় এবং সময় বাড়ানো হয়।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলাম জানান, এখন থেকে আর ফেরী পারাপার প্রয়োজন হবে না। নবনির্মিত রানীগঞ্জ সেত দিয়ে সরাসরি যানচলাচল করবে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com