1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী ফ্যাসিস্টদের মতো বিএনপি একদলীয় শাসনব্যবস্থা চালুর চেষ্টা করছে: জামায়াত আমির দেশের ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ/ ট্রাম্প কোন চাপে বাধ্য হয়ে ইরানের সঙ্গে চুক্তি করলেন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো প্রতিবেশীর হক আদায়ে সামাজিক দায়িত্ববোধ কাম্য ফেয়ার ফেইস জগন্নাথপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী

‘নতুন স্বপ্ন আর সম্ভাবনা নিয়ে নতুন বছর ২০১৬ স্বাগত ‘

  • Update Time : শুক্রবার, ১ জানুয়ারী, ২০১৬
  • ১০১০ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক:: নতুন স্বপ্ন আর সম্ভাবনা নিয়ে যাত্রা শুরু হচ্ছে নতুন বছর ২০১৬ খ্রিষ্টাব্দ।
নানা উৎসব আয়োজনের মধ্য দিয়ে জগন্নাথপুরসহ সারাদেশ বিশ্ববাসী স্বাগত জানাচ্ছে নতুন বছরকে। মেতে উঠছে নতুন বছরের আগমনী উল্লাসে। গত বছরের প্রত্যাশা আর প্রাপ্তির হিসাব খুঁজতে খুঁজতে নতুন বছরকে সামনে রেখে আবর্তিত হবে নতুন নতুন স্বপ্নের। বাংলাদেশে গ্রেগোরিয়ান নববর্ষ পালনের ধরন বঙ্গাব্দের নববর্ষ পালনের মতো ব্যাপক না হলেও এ উৎসবের আন্তর্জাতিকতার ছোঁয়া থেকে বাংলাদেশের মানুষও বিচ্ছিন্ন নয়।
যদিও ব্যাপক কড়াকড়ি আরোপ করা হয়েছে নববর্ষ উদযাপনে। নিরাপত্তার কারণে সন্ধ্যার পর সারা দেশেই বর্ষবরণের কোনো আয়োজন ছিল না। এছাড়া ঘরোয়া অনুষ্ঠানেও ছিল কড়াকড়ি। তবে বিভিন্ন হোটেল ও ক্লাবে সীমিত পরিসরে কিছু অনুষ্ঠান পালন করা হয়েছে।
এদিকে বিশ্বজুড়ে নানা আয়োজনে বরণ করা হয়েছে ইংরেজি নববর্ষ। যদিও নিরাপত্তার কারণে বিভিন্ন শহরে বর্ষবরণের অনুষ্ঠানে ছিল নিরাপত্তাজনিত কড়াকড়ি। ইংরেজি নববর্ষ উপলক্ষে প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া পৃথক বাণীতে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।
বাণীতে মহামানী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ইংরেজি নববর্ষ উপলক্ষে দেশবাসী ও প্রবাসী বাংলাদেশিদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তিনি বলেন, বাংলা নববর্ষ জাতীয় সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত থাকলেও ব্যবহারিক জীবনে ইংরেজি বর্ষপঞ্জিকা বহুল ব্যবহৃত হওয়ায় খ্রিষ্টীয় নববর্ষ সবাকে ব্যাপকভাবে প্রভাবিত করে। কালের বিবর্তনে খ্রিষ্টীয় নববর্ষ উদ্যাপন জাতীয় সংস্কৃতির সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। তিনি বলেন, দেশব্যাপী নানা আনুষ্ঠানিকতার মাধ্যমে নতুন বছরকে বরণ করা হয়। সকলের মাঝে জাগে প্রাণের নতুন স্পন্দন। কোনো ধরনের অপসংস্কৃতি যেন আমাদের এই আনন্দধারাকে ব্যাহত করতে না পারে সে লক্ষ্যে সবাইকে সজাগ থাকতে হবে।
প্রধানমন্ত্রী তার বাণীতে বলেন, আসুন, মুক্তিযুদ্ধের আদর্শে উদ্বুদ্ধ হয়ে আমরা ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, অসাম্প্রদায়িক, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলি। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘স্বপ্নের সোনার বাংলা’ প্রতিষ্ঠা করি।

প্রধানমন্ত্রী বলেন, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক অঙ্গনে গত বছর ছিল বাংলাদেশের জন্য সাফল্যময় বছর। প্রাকৃতিক পরিবেশ রক্ষা করে টেকসই উন্নয়ন নিশ্চিত করার কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য জাতিসংঘ তাকে পরিবেশ বিষয়ক সর্বোচ্চ ‘চ্যাম্পিয়ন অব দ্য আর্থ’ পুরস্কারে ভূষিত এবং তথ্যপ্রযুক্তি প্রসারের জন্য আইটিইউ প্রদান করেছে।

তিনি বলেন, ‘পরনির্ভরশীল অর্থনীতির চক্র ভেঙে আজ আমরা আত্মনির্ভরশীল অর্থনীতির দ্বারপ্রান্তে। নিজস্ব অর্থায়নে ৩০ হাজার কোটি টাকার পদ্মাসেতু প্রকল্প বাস্তবায়নের কাজ দ্রুত এগিয়ে চলছে। গত ডিসেম্বরে মূল সেতুর কাজ শুরু হয়েছে।’ প্রধানমন্ত্রী তার বাণীতে দেশবাসীকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানানোর পাশাপাশি উন্নতি ও সমৃদ্ধি কামনা করেন। এদিকে নতুন বছরকে স্বাগত জানাতে উন্মুক্ত সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে জগন্নাথপুরের বিভিন্নপ্রান্তে পৌর এলাকার বাসষ্ট্যান্ড এলাকায় রাধারমণ ব্যান্ডদলের পরিবেশনায় চলছে গানের অনুষ্ঠান। এরিপোর্ট লেখা পর্যন্ত জগন্নাথপুরে ইংরেজি বর্ষবরনের উৎসবে মেতে উঠেছেন হাজারো মানুষ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com