1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম:
বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম!

বিয়ের প্রলোভনে ধর্ষন নবীগঞ্জে ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা

  • Update Time : বৃহস্পতিবার, ১১ জুন, ২০১৫
  • ৪৯০ Time View

নবীগঞ্জ(হবিগঞ্জ)সংবাদদাতা : অবশেষে কলেজ ছাত্রীকে বিয়ের প্রলোভন দিয়ে একাধিক দিন ধর্ষন করার অভিযোগে নবীগঞ্জ পৌরসভার ২নং ওর্য়াড কাউন্সিলর সুন্দর আলীর পুত্র ছাত্রদল নেতা শয়ন আহমদের বিরুদ্ধে নবীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ ( সংশোধিত ২০০৩) এর ৯(১) ধারায় মামলা রুজু হয়েছে। চাঞ্চল্যকর এ মামলার বাদীনি প্রতারনার শিকার পৌর এলাকার রাজনগর গ্রামের আব্দুল ওয়াহিদের কলেজ পড়–য়া কন্যা (২০)। মামলা দায়েরের খবর পেয়ে প্রতারক প্রেমিক শয়ন আহমদ আত্মগোপনে রয়েছে বলে সুত্রে জানাগেছে। উক্ত মামলার আরজিতে প্রেমিক শয়নের পিতা কাউন্সিলর সুন্দর আলীর বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, শয়নের পিতার নিকট বিচার প্রার্থী হইলে তিনি বাদীনিকে পুত্রবধূ হিসেবে গ্রহন করার আশ্বস্ত করে বাদিনীর আলামত নষ্ট করার অপচেষ্টা করেন। পরবর্তীতে স্থানীয় আত্মীয়-স্বজন ও মুরুব্বীয়ান বিষয়টি নিয়ে একাধিক বৈঠক করেও কোন সুরাহা না হওয়ায় গত রবিবার থানায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে অফিসার ইনর্চাজ মোঃ আব্দুল বাতেন খানঁ বিষয়টি স্থানীয় ভাবে সমাধানের জন্য কাউন্সিলর সুন্দর আলীর প্রতি আহ্বান জানান। এতেও কোন কর্ণপাত না করায় অবশেষে মঙ্গলবার দিবাগত গভীর রাতে নারী ও শিশু নির্যাতনের সংশি¬ষ্ট ধারায় মামলাটি এফআইআর হিসেবে গণ্য করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা এসআই নজরুল ইসলাম জানান, আসামী গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com