1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া 

নবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

  • Update Time : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০১৬
  • ২৮০ Time View

রাকিল হোসেন নবীগঞ্জ (হবিগঞ্জ) :“জল আছে যেখানে, মাছ চাষ সেখানে” এই প্রতিপ্রাদ্য কে সামনে রেখে হবিগঞ্জের নবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৬ পালিত হয়েছে। বুধবার সকাল ১১ টায় নবীগঞ্জ উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বিল্লাহ‘র সভাপতিত্বে ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সিনিয়র যুগ্ম সম্পাদক রুবেল মিয়ার পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মৎস্য সপ্তাহ উদ্বোধন করে উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছাদেক হোসেন, প্রেস ক্লাবের অফিস সম্পাদক মতিউর রহমান মুন্না। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ রাশেদুজ্জামান। পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন ইমাম আব্দুল করিম, গীতা পাঠ করেন নিতেশ রায়।

প্রথমে র‌্যালীটি উপজেলা পরিষদ থেকে বের হয়ে চত্বর ঘুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেয়। পরে উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন জাতের মাছের পোনা অবমুক্ত করা হয়। এসময় উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান জাবেদুল আলম চৌধুরী সাজুসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা, শিক্ষক, মৎস্যচাষীসহ সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com