1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং

নয় নম্বর ওয়ার্ডে জমতে পারে ত্রিমুখী লড়াই

  • Update Time : শনিবার, ১৬ জানুয়ারী, ২০২১
  • ৭৪৫ Time View

স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর পৌরসভার নয় নম্বর ওয়ার্ডে চার কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

প্রার্থীরা হলেন, বর্তমান কাউন্সিলর দীপক গোপ (ব্ল্যাক বোর্ড) ছমির উদ্দিন (ডালিম). আনহার মিয়া (পানির বোতল) ও আবু তালেব (উট পাখি)।
তাঁরা হলেন,

ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, আজ শনিবার ভেটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে এখন মুখরিত এলাকা।ইতিমধ্যে প্রচারণা শেষ হয়ে গেলেও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও মুঠোফোনে চলছে ভোট প্রার্থনা। নয় নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর  দীপক গোপ এর সঙ্গে লড়ছেন ছমির উদ্দিন, আনহার মিয়া ও আবু তালেব। এই চারজনের মধ্য দীপক গোপ, ছমির উদ্দিন ও আনহার মিয়ার মধ্যে ত্রিমুখী লড়াই জমে ওঠতে পারে বলে আভাস পাওয়া গেছে।

বর্তমান কাউন্সিলর দীপক গোপ জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন,  ওয়ার্ডের অসমাপ্ত কাজ এগিয়ে নিতে প্রার্থী হযেছি।আমি বিশ্বাস করি, এলাকাবাসি তাদের মূল্যাবান ভোট প্রয়োগের মাধ্যমে আমাকে বিজয়ী করবেন।

কাউন্সিলর প্রার্থী ছমির উদ্দিন জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, দীর্ঘদিন ধরে মাঠে কাজ করেছি। গত নির্বাচনেও আমি প্রতিদ্বন্দ্বিতা করেছি। তবে জয়ী হতে পারিনি । এবার ইনশাআল্লাহ জয়ের বিষয়ে আশাবাদি।

জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারি রিটানিং অফিসার মুজিবুর রহমান জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ৯ নম্বর ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৩১৯৮। এরমধ্যে পুরুষ ভোটার ১৬১৬ ও নারী ভোটার ১৫৮১ জন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com