1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
পাম্পে তেল নিতে গিয়ে সংঘর্ষ-ককটেল বিস্ফোরণ, আহত ১০ নলুয়ার হাওরের অর্ধেক ধান পানির নীচে, বুক পানিতে নেমে ধান উত্তোলনের লড়াই কৃষকের হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার:প্রধানমন্ত্রী বজ্রপাতে বাবার মৃত্যু, অলৌকিকভাবে বেঁচে গেল শিশু কন্যা যুক্তরাষ্ট্রে লিমন-বৃষ্টি হত্যা: তদন্তে বেরিয়ে এলো যেসব চাঞ্চল্যকর তথ্য ইউরোপে অভিবাসন নীতিতে বড় পরিবর্তন, সীমান্ত নিয়ন্ত্রণে কঠোর অবস্থান যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী হত্যা: রুমমেট গ্রেফতারের পর উঠে আসছে নতুন তথ্য বজ্রপাতের সময় মহানবী (সা.) যে দোয়া পড়তেন দিরাইয়ে পৃথক সংঘর্ষে আহত-৪০ জগন্নাথপুরে দুর্যোগ পরিস্থিতি মোকাবেলায় খোলা হলো কন্ট্রোলরুম

নলুয়ার হাওরের অর্ধেক ধান পানির নীচে, বুক পানিতে নেমে ধান উত্তোলনের লড়াই কৃষকের

  • Update Time : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

বিশেষ প্রতিনিধি:
অব্যাহত বৃষ্টিতে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কৃষকদের কষ্টার্জিত ফসল একের পর এক তলিয়ে যাচ্ছে। কিছু কিছু কৃষক বুক পানিতে নেমে তলিয়ে যাওয়া ধান নৌকা দিয়ে উত্তোলনের শেষ চেষ্টা করছেন। কিন্তু বৃষ্টি না থামায় ধান উত্তোলন সম্ভব হচ্ছে না। আবার উত্তোলনকৃত ধান শুকাতে না পারায় পচে যাচ্ছে বলে জানান কৃষকরা।

কৃষকরা জানান, জেলার অন্যতম বৃহৎ হাওর নলুয়ার হাওরে অর্ধেক জমির ফসল এখন পানির নীচে। হাহাকার চলছে কৃষক পরিবারগুলোর মধ্যে। তাদের চোখে মুখে দুশ্চিন্তা ও হতাশার চাপ দেখা দিয়েছে। এবার বোরোধান পাকার আগেই বৃষ্টিতে জলাবদ্ধতায় পড়ে ফসলের মাঠ। কৃষকরা দাবি জানান ফসলরক্ষা বেড়িবাঁধের কিছু অংশ কেটে পানি নিস্কাশনের ব্যবস্হা করা কিংবা সেচযন্ত্র দিয়ে পানি নিস্কাশন করা। সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর এম আহমেদ হাওর পরিদর্শন করে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করলে পাউবো থেকে ফসল রক্ষা বেড়িবাঁধ কেটে পানি নিস্কাশনে বাঁধা দেওয়া হয়।
বেতাউকা গ্রামের কৃষক আলী হোসেন জানান, আজ (গতকাল) থেকে এক মাস আগে নলুয়া হাওরে জলাবদ্ধতা থেকে নিজেদের বোরো জমি রক্ষায় আমরা তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত আবেদন করি। তিনি কোন প্রতীকার করেননি। এখন সব ধান জলাবদ্ধতায়,পানির তলে।

কৃষক বাবার সন্তান সিলেট এমসি কলেজের শিক্ষার্থী সুমন দাস জানান, বোরো ফসলের ওপর নির্ভরশীল আমার পরিবার। ধান কাটার জন্য সিলেট থেকে বাড়িতে আসি। বৃষ্টিতে সব তলিয়ে গেছে। জমির ওপর দিয়ে ইঞ্জিন চালিত নৌকা চলছে। কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। তিনি বলেন, পানি নিস্কাশনে স্লুইসগেট গুলো কোন কাজে লাগেনি। এছাড়াও শ্রমিক সংকটের কারণে পাকা ফসল রক্ষা করা যায়নি। পাউবো ও কৃষি সংশ্লিষ্টদের উদাসীনতা দায়ী।

হাওর বাঁচাও আন্দোলন জগন্নাথপুর উপজেলা কমিটির আহ্ববায়ক শামীম আহমেদ জানান, এ ফসল ডুবির দায় পাউবো এড়াতে পারে না। অপরিকল্পিত বেড়িবাঁধ ও অকেজো স্লুইসগেট জলাবদ্ধতায় ফসল ডুবির ঘটনা ঘটেছে।

চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম বলেন, নলুয়ার হাওরের অধিকাংশ ফসল এখন পানির নীচে। কৃষি শ্রমিক সংকটের কারণে হাওরের ৫০ ভাগ ফসল জলাবদ্ধতায় ডুবে গেছে।

জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ জানান, এবার ২০ হাজার ৪২৩ হেক্টর জমিতে বোরো আবাদ করা হয়। ৫৫ ভাগ ফসল উত্তোলন করা হয়েছে। গত কয়েক বছর ধরে হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটায় দূর দূরান্ত থেকে কৃষি শ্রমিক আসা কমে গেছে তাই শ্রমিক সংকটে অনেকে পাকা ফসল উত্তোলন করতে পারেননি।আমরা স্বেচ্ছাসেবকদের কৃষকদের পাশে দাঁড়াতে অনুরোধ করছি।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসলাম উদ্দিন বলেন, নদীতে পানি নেই ফসল রক্ষা বেড়িবাঁধ এখনো অক্ষত আছে। অতিবৃষ্টিতে হাওরের নিচু এলাকার ফসল তলিয়েছে। আমরা প্রতিদিন হাওরে যাচ্ছি এবং কৃষকদের সহায়তার চেষ্টা করছি। সরকারি সকল ভবনের ছাদে ধান শুকানোর জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি জলাবদ্ধতা সংকট নিরসনে সঠিক পরিকল্পনা গ্রহণ করতে হবে বলে জানান।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com